Dhaka ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য সিরাজগঞ্জে শাশুড়ীর পরকীয়ার বলি হলেন পুত্রবধু

গাইবান্ধায় “কর্মসংস্থান মেলা-২০২৬” অনুষ্ঠিত আঃ রাজ্জাক সরকার

আবদুর রাজ্জাক স্টাফ রিপোটার: গাইবান্ধায় অনুষ্ঠিত “কর্মসংস্থান মেলা-২০২৬” প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। শনিবার (৯ মে) গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন।মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের সরাসরি চাকরির সুযোগ, পরামর্শ ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ-তরুণীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।এ সময় বক্তারা বেকারত্ব দূরীকরণে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  এবার গরুর আবাসিক হোটেল! ভাড়া মাত্র ৫০ টাকা
Tag :
জনপ্রিয় পোস্ট

নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় “কর্মসংস্থান মেলা-২০২৬” অনুষ্ঠিত আঃ রাজ্জাক সরকার

আপডেটের সময়: ০৬:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

আবদুর রাজ্জাক স্টাফ রিপোটার: গাইবান্ধায় অনুষ্ঠিত “কর্মসংস্থান মেলা-২০২৬” প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। শনিবার (৯ মে) গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করে এসকেএস ফাউন্ডেশন।মেলার শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  এবার গরুর আবাসিক হোটেল! ভাড়া মাত্র ৫০ টাকা

মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশগ্রহণ করে এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের সরাসরি চাকরির সুযোগ, পরামর্শ ও নিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা তরুণ-তরুণীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। মেলার মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রত্যাশীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।এ সময় বক্তারা বেকারত্ব দূরীকরণে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানমুখী উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন