Dhaka ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত আগামী কাল সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সরকারি চলাচলের সড়ক দখল করে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল ও বাড়ি নির্মাণের অভিযোগ বন্দর থানা এলাকায় আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২ মাগুরায় জেলা তথ্য অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন, উন্নয়ন বিষয়ক প্রেস ব্রিফিংয়ে উপেক্ষিত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম-অব্যবস্থাপনা,উপজেলা ছাত্রসেনার স্মারকলিপি পেশ রাসিক প্রশাসকের নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন মনপুরায় সাবমেরিন ক্যাবলে বিদ্যুতের জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিসট্রিবিউশন এর মহাপরিকল্পনা সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের হাটে সিন্ডিকেটের দৌরাত্ম্য

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রাসিক প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে অভিহিত করা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।”নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে ও সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন নতুন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  দৌলতখানে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

​স্বাস্থ্যসেবার সফলতার কথা উল্লেখ করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। সিটি করপোরেশনগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। ফলে হাম-রুবেলা টিকাদানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।”সভায় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।তারা বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই এই নগরীকে সুন্দরভাবে সাজানো সম্ভব।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, প্রেসিডিয়াম সদস্য মোঃ সুমন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।

আরও পড়ুনঃ  নোয়াপাড়া মডেল ইউনিয়নে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

​এছাড়াও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রহমান, দপ্তর সম্পাদক সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা, মাসুদ পারভেজ ও মশিউর রহমানসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুলিয়ারচরে সংবর্ধিত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মিয়া

রাজশাহীকে ঢেলে সাজাতে চাই, বরেন্দ্র প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

আপডেটের সময়: ০৩:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, “রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করে যেতে চাই। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।গতকাল মঙ্গলবার (১২ মে) বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রস্তাবনা তুলে ধরেন।

আরও পড়ুনঃ  দৌলতখানে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

রাসিক প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।মতবিনিময় সভায় রাসিক প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। বর্তমানে রাজশাহীকে ফুলের নগরী হিসেবে অভিহিত করা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছি। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।”নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে ও সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ চলছে। নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন নতুন স্কিম হাতে নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রংপুরের বদরগঞ্জ থানার চাঞ্চল্যকর আরিফুল হত্যা মামলার আসামি গ্রেফতার

​স্বাস্থ্যসেবার সফলতার কথা উল্লেখ করে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “হাম-রুবেলা প্রতিরোধে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। সিটি করপোরেশনগুলোর মধ্যে আমরাই সর্বপ্রথম জনসচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করেছি। ফলে হাম-রুবেলা টিকাদানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছি।”সভায় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।তারা বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমেই এই নগরীকে সুন্দরভাবে সাজানো সম্ভব।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাওসার মাখন, প্রেসিডিয়াম সদস্য আল আমিন হোসেন, প্রেসিডিয়াম সদস্য মোঃ সুমন, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল এবং সহ-সভাপতি মো. রহমত উল্লাহ।

আরও পড়ুনঃ  রংপুর শিশু হাসপাতাল চকচকে ভবন, শূন্য জনবল