Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

কাউনিয়ায় পাকা রাস্তার কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধে চরম দুর্ভোগ: প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া উপজেলার গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট সড়কে কালভার্ট ভেঙ্গে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের সাধারণ মানুষকে। গুরুত্বপূর্ণ এই সড়কে ঝুঁকিপূর্ণভাবে কালভার্ট টপকিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন অটো রিকশা চালক, মোটরসাইকেল আরোহী, সাইকেল চালক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট পাকা রাস্তা টি কয়েক গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সড়কের মাঝখানে একটি কালভার্ট ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল একে বারে বন্ধ হয়ে পড়েছে। অনেক সময় হেলে পড়া কালভার্ট টপকিয়ে অটো রিকশা ও মোটরসাইকেল পারাপার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুলগামী ছাত্র-ছাত্রী ও বয়স্ক মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে পারাপার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি কালভার্ট নির্মাণ করা হলে কয়েক গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।এলাকার বাসিন্দা রোস্তম আলী বলেন, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে এই রাস্তার এ কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু প্রবল পানির চাপে কালভার্ট টি দেবে ভেঙ্গে হেলে পড়ে। ফলে সাধারণ মানুষ ভেঙ্গে পড়া কালভার্টের উপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
মোঃ বাবুল মিয়া বলেন, এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে অনেক কষ্ট করতে হয়। একটি প্রসস্ত কালভার্ট নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

আরও পড়ুনঃ  জীবন শৈলী পরিবর্তনে ডায়াবেটিস রোগ ভালো হওয়া সম্ভব

বালাপাড়া ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন বলেন,আমি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে কয়েকবার জানিয়েছি, উনারা তদন্তে করে গেছেন।
কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর স্বার্থে দ্রুত একটি ব্রীজ নির্মাণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন, গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট সড়কের ভেঙ্গে পড়া কালভার্ট টি নির্মাণের বিষয় টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের চলাচলের সুবিধা ও দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলমান। ইতোমধ্যে উপজেলা পরিষদে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। উপজেলা থেকে উপ-সহকারী প্রকৌশলী সরেজমিনে গিয়ে তদন্তে করে প্রতিবেদন দিয়েছেন। পরবর্তীতে প্রকল্পের আওতায় এনে একটি কালভার্ট নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জনদুর্ভোগ কমাতে আমরা ইতিবাচকভাবে কাজ করছি।

আরও পড়ুনঃ  চিলমারীতে বজ্রপাতে প্রাণ গেলো অটো চালকের
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কাউনিয়ায় পাকা রাস্তার কালভার্ট ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধে চরম দুর্ভোগ: প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

আপডেটের সময়: ০৪:৪২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া উপজেলার গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট সড়কে কালভার্ট ভেঙ্গে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক গ্রামের সাধারণ মানুষকে। গুরুত্বপূর্ণ এই সড়কে ঝুঁকিপূর্ণভাবে কালভার্ট টপকিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আতঙ্কের মধ্যে রয়েছেন অটো রিকশা চালক, মোটরসাইকেল আরোহী, সাইকেল চালক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট পাকা রাস্তা টি কয়েক গ্রামের মানুষের একমাত্র যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু সড়কের মাঝখানে একটি কালভার্ট ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল একে বারে বন্ধ হয়ে পড়েছে। অনেক সময় হেলে পড়া কালভার্ট টপকিয়ে অটো রিকশা ও মোটরসাইকেল পারাপার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুলগামী ছাত্র-ছাত্রী ও বয়স্ক মানুষদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙ্গা কালভার্টের উপর দিয়ে পারাপার হতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, দ্রুত একটি কালভার্ট নির্মাণ করা হলে কয়েক গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।এলাকার বাসিন্দা রোস্তম আলী বলেন, প্রায় ১০ থেকে ১৫ বছর আগে এই রাস্তার এ কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু প্রবল পানির চাপে কালভার্ট টি দেবে ভেঙ্গে হেলে পড়ে। ফলে সাধারণ মানুষ ভেঙ্গে পড়া কালভার্টের উপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
মোঃ বাবুল মিয়া বলেন, এই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে অনেক কষ্ট করতে হয়। একটি প্রসস্ত কালভার্ট নির্মাণ করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।

আরও পড়ুনঃ  অসহায় মানুষের পাশে নজিপুর সিটি ডায়াগনস্টিক সেন্টার

বালাপাড়া ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন বলেন,আমি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে কয়েকবার জানিয়েছি, উনারা তদন্তে করে গেছেন।
কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এলাকাবাসীর স্বার্থে দ্রুত একটি ব্রীজ নির্মাণের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কাউনিয়া উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন, গাজীরহাট নতুন বাজার থেকে কালীরহাট সড়কের ভেঙ্গে পড়া কালভার্ট টি নির্মাণের বিষয় টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। স্থানীয় জনগণের চলাচলের সুবিধা ও দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলমান। ইতোমধ্যে উপজেলা পরিষদে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। উপজেলা থেকে উপ-সহকারী প্রকৌশলী সরেজমিনে গিয়ে তদন্তে করে প্রতিবেদন দিয়েছেন। পরবর্তীতে প্রকল্পের আওতায় এনে একটি কালভার্ট নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জনদুর্ভোগ কমাতে আমরা ইতিবাচকভাবে কাজ করছি।

আরও পড়ুনঃ  নারচী গ্রামে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ, পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা