Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

গাজীপুর চৌরাস্তা ড্রেনের গ্যাস বিস্ফোরণ আহত ৩ জন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৬ সময় দেখুন

মোঃ রাসেল মিয়া: গাজীপুর চৌরাস্তা–ময়মনসিংহ মহাসড়কে ড্রেনের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের একটি অংশ বিস্ফোরিত হয়ে উঠে আসে। এতে রাস্তার পাশে থাকা দোকানপাট ও যানবাহনের ক্ষতি হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় ভেতরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে। তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগে পড়েছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা বারবার ড্রেন পরিষ্কারের জন্য জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

গাজীপুর চৌরাস্তা ড্রেনের গ্যাস বিস্ফোরণ আহত ৩ জন

আপডেটের সময়: ০৭:৫৯:০২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬

মোঃ রাসেল মিয়া: গাজীপুর চৌরাস্তা–ময়মনসিংহ মহাসড়কে ড্রেনের ভেতরে জমে থাকা গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন এবং আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের একটি অংশ বিস্ফোরিত হয়ে উঠে আসে। এতে রাস্তার পাশে থাকা দোকানপাট ও যানবাহনের ক্ষতি হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করায় ভেতরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে। তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগে পড়েছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা বারবার ড্রেন পরিষ্কারের জন্য জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ তার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।”
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন ও পথচারী চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  তিস্তায় টাস্কফোর্সের বড় ধাক্কা: ধ্বংস ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন, অসাধু সিন্ডিকেটে আতঙ্ক