Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক জুড়াইন রেলগেট ও আশপাশ এলাকায় অবৈধ দখল উচ্ছেদে লিবিয়ায় মানব পাচারের অভিযোগ, ১ কোটি ২৩ লাখ টাকা দিয়েও নিখোঁজ চার যুবক শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ধামইরহাটে ১৮৭৫টি গাছের চারা পেল শিক্ষার্থীরা মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ তিনজন আটক, পলাতক আরও এক ১ দিনে ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ফটিকছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চালের মান নিয়ে প্রশ্ন: সরকারি চালের ভাত কেন বিকেলেই নষ্ট হচ্ছে? নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে: মামুনুল হক

হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন

কাজী আন্নিল তানভীর, ​স্টাফ রিপোর্টার: ১৫ বছরের দীর্ঘ মার্চেন্ডাইজিং ও মার্কেটিং পেশার অভিজ্ঞতা সত্ত্বেও আকস্মিক অসুস্থতা ও চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছিলেন সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম। তিন মাসের অসুস্থতা কাটিয়ে কর্মস্থলে ফিরেও চাকরিচ্যুত হয়ে তিন সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তবে ঢাকার জেলা প্রশাসনের জনবান্ধব প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র একটি মানবিক হস্তক্ষেপ শেষ পর্যন্ত তার জীবনে নতুন আলোর দিশা এনে দিয়েছে। সংকটময় মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদনের পর বুধবার (১৯ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান মুনিম। একই সময়ে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সাক্ষাৎকারের কাজে সেখানে উপস্থিত ছিলেন পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ‘এম এম ইন্টারন্যাশনাল’-এর সিইও মশিউর রহমান। মুনিমের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা এবং পরিবার নিয়ে চলমান টানাপোড়েনের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সিদ্ধান্ত নেন। কোনো দীর্ঘ আনুষ্ঠানিকতা ছাড়াই নিজের প্রতিষ্ঠানে মুনিমকে উপযুক্ত পদে চাকরির প্রস্তাব দেন তিনি এবং জেলা প্রশাসকের উপস্থিতিতেই তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

​হঠাৎ এমন সুযোগে স্বস্তি প্রকাশ করে মুনিম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবার নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে শিল্পোদ্যোক্তার এমন দ্রুত সাড়াকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা মানবিক কাজে এগিয়ে এলে সরকারি উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের জীবনযাত্রা আরও সহজে সহজতর করা সম্ভব। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মটি যে সংকটে পড়া মানুষের জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে, মুনিমের ঘটনা তার এক অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা; ভেঙে দেওয়া হলো চিমনি
Tag :
জনপ্রিয় পোস্ট

ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক

হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন

আপডেটের সময়: ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

কাজী আন্নিল তানভীর, ​স্টাফ রিপোর্টার: ১৫ বছরের দীর্ঘ মার্চেন্ডাইজিং ও মার্কেটিং পেশার অভিজ্ঞতা সত্ত্বেও আকস্মিক অসুস্থতা ও চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছিলেন সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম। তিন মাসের অসুস্থতা কাটিয়ে কর্মস্থলে ফিরেও চাকরিচ্যুত হয়ে তিন সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তবে ঢাকার জেলা প্রশাসনের জনবান্ধব প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র একটি মানবিক হস্তক্ষেপ শেষ পর্যন্ত তার জীবনে নতুন আলোর দিশা এনে দিয়েছে। সংকটময় মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদনের পর বুধবার (১৯ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান মুনিম। একই সময়ে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সাক্ষাৎকারের কাজে সেখানে উপস্থিত ছিলেন পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ‘এম এম ইন্টারন্যাশনাল’-এর সিইও মশিউর রহমান। মুনিমের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা এবং পরিবার নিয়ে চলমান টানাপোড়েনের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সিদ্ধান্ত নেন। কোনো দীর্ঘ আনুষ্ঠানিকতা ছাড়াই নিজের প্রতিষ্ঠানে মুনিমকে উপযুক্ত পদে চাকরির প্রস্তাব দেন তিনি এবং জেলা প্রশাসকের উপস্থিতিতেই তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা

​হঠাৎ এমন সুযোগে স্বস্তি প্রকাশ করে মুনিম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবার নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে শিল্পোদ্যোক্তার এমন দ্রুত সাড়াকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা মানবিক কাজে এগিয়ে এলে সরকারি উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের জীবনযাত্রা আরও সহজে সহজতর করা সম্ভব। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মটি যে সংকটে পড়া মানুষের জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে, মুনিমের ঘটনা তার এক অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম