Dhaka ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি বগুড়ায় এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়! পাঁচ কলেজের ৫৪ পরীক্ষার্থীর একজনও পাস করেনি বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার সাজেক বিওপিতে ৫৪বিজিবির উদ্যোগে জন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ফেল করেছে ৭৫ হাজারের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতা ও শিক্ষায় দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত এম নজরুল ইসলাম খান বগুড়ায় সাপ্তাহিক ‘দিনক্ষণ’-এর ৩২ বছরে পদার্পণ, আলোচনা সভা ও কেক কাটা এইচএসসিতে কোয়ান্টাম কসমো কলেজের শতভাগ পাস মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি

​আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা, অপহরণ, শারীরিক নির্যাতন, চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

​শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর বেলায় টঙ্গী সরকারি হাসপাতালের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. আজিজুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। ​মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিএনপি নেতা বি. এম. শামীম, গাজীপুর সেন্ট্রাল ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বারী চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ, জার্নালিস্ট এসোসিয়েশন ওয়েলফেয়ারের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, ইনফো টেলিভিশনের সম্পাদক আওলাদ হোসেন এবং নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন।

আরও পড়ুনঃ  রক্তাত্ত ২৮ এ অক্টোবর পালিত হয়, জামায়াত ইসলামী কক্সবাজার শহর শাখা

​এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা, দৈনিক যায়যায়দিনের টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজীব, সিনিয়র সাংবাদিক মোঃ পাপেল মিয়া, মামুন হাসান, সুজন সারওয়ার, পারভীন ইতি, মো. আনু হাসান, মহুয়া, মোহাম্মদ শামীম রেজা, হানিফ মিয়া, মামুন আহসান, মো. খোকন মিয়া, জসীম উদ্দীন জুয়েল, এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সহ-সভাপতি এস এম কামাল, সহ-সভাপতি সিকান্দার আনন্দ, সহ-সাধারণ সম্পাদক রুম্মান শেখ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ও অর্থ সম্পাদক মামুন আহমদ ফিরোজসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

​মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন কিংবা চাঁদা দাবির মাধ্যমে ভয় দেখানো স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সত্য প্রকাশের স্বার্থে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  সুবর্ণচরে দিনে দুপুরে খড়ের গাদায় আগুন, মুসল্লিদের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় এইচ এস সি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী

হামলা- অপহরণের প্রতিবাদে টঙ্গীতে সাংবাদিকদের মানববন্ধন: দোষীদের গ্রেপ্তারের দাবি

আপডেটের সময়: ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

​আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহিন উদ্দিন রিপনের ওপর হামলা, অপহরণ, শারীরিক নির্যাতন, চাঁদা দাবি ও ব্ল্যাকমেইলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

​শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুর বেলায় টঙ্গী সরকারি হাসপাতালের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এ. কে. এম. আজিজুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। ​মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিএনপি নেতা বি. এম. শামীম, গাজীপুর সেন্ট্রাল ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান জিলানী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো. নাজমুল বারী চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন খান, গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল বাশার পলাশ, জার্নালিস্ট এসোসিয়েশন ওয়েলফেয়ারের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, ইনফো টেলিভিশনের সম্পাদক আওলাদ হোসেন এবং নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর পরিচ্ছন্ন ও সবুজ নগরীর প্রশংসায় নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডের ডেপুটি মেয়র

​এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা, দৈনিক যায়যায়দিনের টঙ্গী প্রতিনিধি রেজাউল কবির রাজীব, সিনিয়র সাংবাদিক মোঃ পাপেল মিয়া, মামুন হাসান, সুজন সারওয়ার, পারভীন ইতি, মো. আনু হাসান, মহুয়া, মোহাম্মদ শামীম রেজা, হানিফ মিয়া, মামুন আহসান, মো. খোকন মিয়া, জসীম উদ্দীন জুয়েল, এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, সহ-সভাপতি এস এম কামাল, সহ-সভাপতি সিকান্দার আনন্দ, সহ-সাধারণ সম্পাদক রুম্মান শেখ, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ও অর্থ সম্পাদক মামুন আহমদ ফিরোজসহ বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ

​মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন কিংবা চাঁদা দাবির মাধ্যমে ভয় দেখানো স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সত্য প্রকাশের স্বার্থে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিক ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।