Dhaka ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

সিলেটে ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক পুড়ে গেছে একটি বাস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ জানান, সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, কে বা কারা, কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।  তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​

সিলেটে ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেটের সময়: ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক পুড়ে গেছে একটি বাস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ জানান, সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

 

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, কে বা কারা, কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।  তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ  ধুনটে মারধর ও ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদল নেতা আহত