Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

সিলেটে ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক পুড়ে গেছে একটি বাস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ জানান, সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, কে বা কারা, কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।  তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

সিলেটে ৪ বাসে আগুন দিল দুর্বৃত্তরা

আপডেটের সময়: ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে তিনটি বাস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক পুড়ে গেছে একটি বাস। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারী আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়া হয়। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ জানান, সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার

 

আগুন দেওয়ার তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) আফজাল হোসেন বলেন, কে বা কারা, কী কারণে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।  তিনি বলেন, এ ঘটনায় ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুনঃ  বার্ন ইউনিটে নিজেরাই আগুন দিত, আবার নিজেরাই প্রতিবাদ করত: শামা ওবায়েদ