Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

ছানিমুক্ত সিরাজগঞ্জ’ গড়ার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১০৭ সময় দেখুন

মো: ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগ ‘ছানিমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। এ লক্ষ্যে জেলায় শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’। এর মাধ্যমে ছানি রোগে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ছানিমুক্ত বাংলাদেশ’ গড়ার উদ্যোগ একটি যুগান্তকারী ও মানবিক পদক্ষেপ। দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ছানি রোগের কারণে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে পিছিয়ে পড়েন। অথচ যথাসময়ে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব।তিনি আরও বলেন, ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কর্মসূচির মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বয়স্ক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহেবুব উল কাদির , সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন নিউটন , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অসংখ্য ছানি পড়া রোগী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সম্মানিত সাধারণ সম্পাদক মো. আল মামুন।

 

‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকার ছানি রোগীদের শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য এ কার্যক্রম আশার আলো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ছানি রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে অনেক মানুষ স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা থেকে পিছিয়ে পড়েন। সময়মতো চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। তাই এ কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে নতুন করে আশার আলো সঞ্চারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।প্রধানমন্ত্রীর ‘ছানিমুক্ত বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কর্মসূচি জেলার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ছানিমুক্ত সিরাজগঞ্জ’ গড়ার ঘোষণা দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি

আপডেটের সময়: ০৫:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মো: ইউনুছ আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগ ‘ছানিমুক্ত বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলাকে ছানিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি। এ লক্ষ্যে জেলায় শুরু হয়েছে বিশেষ কর্মসূচি ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’। এর মাধ্যমে ছানি রোগে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং অসচ্ছল মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ছানিমুক্ত বাংলাদেশ’ গড়ার উদ্যোগ একটি যুগান্তকারী ও মানবিক পদক্ষেপ। দেশের কোনো মানুষ যেন অর্থের অভাবে চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। ছানি রোগের কারণে অনেক মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে স্বাভাবিক জীবনযাপন থেকে পিছিয়ে পড়েন। অথচ যথাসময়ে চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব।তিনি আরও বলেন, ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কর্মসূচির মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলের ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার আওতায় আনা হবে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বয়স্ক মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহেবুব উল কাদির , সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন, অধ্যাপক ডা. মো. জিন্নুরাইন নিউটন , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু, সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অসংখ্য ছানি পড়া রোগী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের সম্মানিত সাধারণ সম্পাদক মো. আল মামুন।

আরও পড়ুনঃ  লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

 

‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকার ছানি রোগীদের শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য এ কার্যক্রম আশার আলো হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ছানি রোগের কারণে দৃষ্টিশক্তি হারিয়ে অনেক মানুষ স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতা থেকে পিছিয়ে পড়েন। সময়মতো চিকিৎসা ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। তাই এ কর্মসূচির মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে নতুন করে আশার আলো সঞ্চারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।প্রধানমন্ত্রীর ‘ছানিমুক্ত বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নে ‘ছানিমুক্ত সিরাজগঞ্জ’ কর্মসূচি জেলার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।