Dhaka ১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন ফটিকছড়ি থানার ওসি রবিউলকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা ধুনটের সোনাহাটায় বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৪১৫তম শাখা’র উদ্বোধন জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড বাসন থানায় অভিযোগ লিখতে নির্দিষ্ট দোকানে পাঠানোর অভিযোগ বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা নতুন কুঁড়ি স্পোর্টস: মনপুরার ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ মাদকের বিরুদ্ধে বাবুছড়ায় পুলিশের সঙ্গে জনতার পদযাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পোশাক বাণিজ্য ও অনিয়মের গুরুতর অভিযোগ

সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ ১০ মাস পার হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। মাত্র ৫ জন শীর্ষ নেতার কাঁধে ভর করেই চলছে সাংগঠনিক কার্যক্রম। ফলে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত পদ-পদবি না পেয়ে হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়ছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। ​দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সেখানে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী ৫ দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রকাশ করা হবে। তবে সম্মেলনের দিন রাতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. আমিরুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে নজরুল হক ভূঁইয়া স্বপনের নাম ঘোষণা ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। ​এর আগে ২০০৯ সালের ২৪ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল

পরবর্তীতে ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়। ​পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আরও ৩৬ জন সদস্য যোগ করে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। ২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম সাংগঠনিক সভার পর কুমিল্লার ৬টি সংসদীয় আসনের আওতাধীন ১০টি উপজেলা, ৪টি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন এবং ৯৯৯টি ওয়ার্ডে সফলভাবে সম্মেলন সম্পন্ন করা হয়। এসব সম্মেলনে বিএনপির জাতীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। ​সম্প্রতি গত ১৫ জুলাই কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটি আলোর মুখ দেখার পর থেকেই জেলা কমিটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলন অ্যাকাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ: জোনায়েদ সাকি

তৃণমূলের নেতাকর্মীরা এখন দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটির ঘোষণার জন্য উদগ্রীব হয়ে আছেন। ​পদপ্রত্যাশীদের দাবি, পূর্ণাঙ্গ কমিটি দ্রুত গঠিত হলে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাবে এবং পদপ্রত্যাশী তরুণ ও ত্যাগী নেতারা নতুন উদ্যামে দল পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবেন। ​এ বিষয়ে ১৬ আগস্ট (রোববার) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ভাটিয়ারীতে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে দিন দুপুরে আগ্নেয়াস্ত্র দিয়ে ভীতি প্রদর্শন

সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

আপডেটের সময়: ০৭:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ ১০ মাস পার হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। মাত্র ৫ জন শীর্ষ নেতার কাঁধে ভর করেই চলছে সাংগঠনিক কার্যক্রম। ফলে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত পদ-পদবি না পেয়ে হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়ছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। ​দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সেখানে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী ৫ দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রকাশ করা হবে। তবে সম্মেলনের দিন রাতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. আমিরুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে নজরুল হক ভূঁইয়া স্বপনের নাম ঘোষণা ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। ​এর আগে ২০০৯ সালের ২৪ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  নসিমনের ধাক্কায় একজন, ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

পরবর্তীতে ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়। ​পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আরও ৩৬ জন সদস্য যোগ করে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। ২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম সাংগঠনিক সভার পর কুমিল্লার ৬টি সংসদীয় আসনের আওতাধীন ১০টি উপজেলা, ৪টি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন এবং ৯৯৯টি ওয়ার্ডে সফলভাবে সম্মেলন সম্পন্ন করা হয়। এসব সম্মেলনে বিএনপির জাতীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। ​সম্প্রতি গত ১৫ জুলাই কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটি আলোর মুখ দেখার পর থেকেই জেলা কমিটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

তৃণমূলের নেতাকর্মীরা এখন দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটির ঘোষণার জন্য উদগ্রীব হয়ে আছেন। ​পদপ্রত্যাশীদের দাবি, পূর্ণাঙ্গ কমিটি দ্রুত গঠিত হলে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাবে এবং পদপ্রত্যাশী তরুণ ও ত্যাগী নেতারা নতুন উদ্যামে দল পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবেন। ​এ বিষয়ে ১৬ আগস্ট (রোববার) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  চিরনিদ্রায় চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, জানাজায় হাজারো মানুষের ঢল