Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঁশখালী সমিতির চট্টগ্রামের মরণোত্তর সম্মাননা ও সনদ প্রদান মেহেন্দিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী কার্যালয় পরিদর্শন করলেন আখতারুজ্জামান বাচ্চু এমপি বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামলাগাছি মাঝেরপাড়া ফুটবল একাদশের জয় নগরকান্দায় কুমার নদে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করলেন: শামা ওবায়েদ মেহেন্দিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে উত্তাল রাজপথ এবং ধারাবাহিক কর্মসূচির ডাক ধামইরহাটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ লালপুরে চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধে পুলিশের নজরদারি জোরদার

শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে বাড়ি-দোকানে হামলার অভিযোগ

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির সামনে থাকা দোকানঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং গরু বিক্রির প্রায় সাত লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমিন হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও স্থানীয় প্রতিবেশীরা। তবে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন আল-আমিন হোসেন। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪

ভুক্তভোগী মো. ছরোয়ার আকন্দ (৫৬) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত আজগর আকন্দের ছেলে। তাঁর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে শুক্রবার সন্ধ্যার আগে আল-আমিন হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল স্লোগান দিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সামনে থাকা দোকানঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি গরু বিক্রি করে পাওয়া প্রায় সাত লাখ টাকা বাড়িতে রাখা ছিল। হামলার সময় ওই টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঘটনার পর বাড়ি ও দোকানের ভাঙচুরের দৃশ্য সামনে এসেছে। ক্ষতিগ্রস্ত দোকানঘর, বাড়ির ভেতরে ভাঙা আসবাবপত্র এবং অন্যান্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় প্রতিবেশীদেরও অভিযোগ, আল-আমিন হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে এসে স্লোগান দিয়ে হামলা চালায়। অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমিন হোসেন বলেন, তাঁরা শুধু মিছিল করে চলে এসেছেন। ভাঙচুর কিংবা লুটপাটের সঙ্গে তাঁদের কেউ জড়িত নন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  সাদুল্যাপুরে জমি নিয়ে বিরোধ, আসামি গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা দাবি বাদশা মিয়ার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে নানা আয়োজনে হাদিয়া ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে বাড়ি-দোকানে হামলার অভিযোগ

আপডেটের সময়: ০৪:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা) পাবনার ভাঙ্গুড়ায় পূর্বশত্রুতার জেরে বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির সামনে থাকা দোকানঘর ও ঘরের ভেতরের আসবাবপত্র ভাঙচুর করে এবং গরু বিক্রির প্রায় সাত লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আল-আমিন হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ও স্থানীয় প্রতিবেশীরা। তবে ভাঙচুর ও লুটপাটের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন আল-আমিন হোসেন। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামীসহ গ্রেপ্তার ৪

ভুক্তভোগী মো. ছরোয়ার আকন্দ (৫৬) উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মৃত আজগর আকন্দের ছেলে। তাঁর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে শুক্রবার সন্ধ্যার আগে আল-আমিন হোসেনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল স্লোগান দিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সামনে থাকা দোকানঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে হামলাকারীরা বাড়ির ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে দাবি করেন তিনি। ভুক্তভোগী পরিবারের দাবি, সম্প্রতি গরু বিক্রি করে পাওয়া প্রায় সাত লাখ টাকা বাড়িতে রাখা ছিল। হামলার সময় ওই টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান ও ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনের শুভ উদ্বোধন