Dhaka ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

শেরপুরে ধানের শীষের গণজমায়েতে শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার জিএম সিরাজের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০০ সময় দেখুন

নাজমুল হুদা নয়ন, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন করতোয়া বাস টার্মিনালে শেরপুর-ধুনট মালিক-শ্রমিক যৌথ কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

শেরপুর-ধুনট মালিক-শ্রমিক যৌথ কমিটির সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, “শ্রমিকদের উন্নয়ন নিয়ে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সাথে শেরপুর ও ধুনট উপজেলাকে সম্পূর্ণ চাঁদাবাজি ও নেশামুক্ত হিসেবে গড়ে তোলা হবে।”

আরও পড়ুনঃ  চাল না পেয়ে হতাশ পূর্ব সুন্দরবনের জেলেরা

প্রধান বক্তার বক্তব্যে আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা বলেন, “বিগত কোনো সরকারই শ্রমিকদের স্বার্থ নিয়ে ভাবেনি। আমরা আশাবাদী, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে শ্রমিকদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জের হাজিরপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুন্ডু, উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা মালিক-শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, রনজিৎ দত্ত ভোলা, একে বাবলু, আমিনুল ইসলাম রাজু, নুরুল ইসলাম নুর, আব্দুল্লাহ শেখ, নাজমুল হক, জামাল তালুকদার, নুরে আলম শাকিল, আব্দুল লতিফ তালুকদার, শাহ কিরণ, নিলু ফকির, আব্দুল আলিম আকন্দ, সাব্বির আলম লোটন, আব্দুল মোন্নাফ আকন্দ, মোয়াজ্জেম হোসেন, হাসমত আলী, গোলজার রহমান, মাহমুদুল হাসান লিটন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, হোসেন আলী ধূল্যা, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মোসলেম উদ্দিন, এনামুল ইসলাম জিন্নাহ, শহিদুল ইসলাম, সানোয়ার হোসেন, শওকত খন্দকার, রাজু মোল্লা, বদিউজ্জামান বদি, শের আলী, ফজলুল হকসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সমাবেশ থেকে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

শেরপুরে ধানের শীষের গণজমায়েতে শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার জিএম সিরাজের

আপডেটের সময়: ০৮:০৪:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬