Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ নীলফামারীতে জুলাইয়ের চেতনায় ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান এনসিপির ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক, মোটরসাইকেল ও সিরাপ জব্দ, আটক ১ মাগুরায় খেলার ফাঁকে পুকুরে ডুবে প্রাণ গেল দুই চাচাতো বোনের কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম রেজা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম এডহক কমিটির সভা,বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত ঈশ্বরদীতে মাদক মামলায় এক ব্যাক্তির ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হালিম (নিরব, ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম: আজ ২১ জুলাই, দুপুর ১১:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপি’র জুন/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।সভায় পুলিশ কমিশনার মহোদয় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকল থানা এবং মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ অধিক্ষেত্রে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ সকল ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। একই সঙ্গে রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি ত্বরান্বিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ইউএনও ও প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র স্টাফ রিপোর্টারের সৌজন্য সাক্ষাৎ

ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।সভায় জুন/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।উক্ত সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারা'য় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনা, ৬ পরীক্ষার্থীসহ আহত ৭
Tag :
জনপ্রিয় পোস্ট

আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:৪৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আব্দুল হালিম (নিরব, ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম: আজ ২১ জুলাই, দুপুর ১১:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপি’র জুন/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী।সভায় পুলিশ কমিশনার মহোদয় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকল থানা এবং মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ অধিক্ষেত্রে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ সকল ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। একই সঙ্গে রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি ত্বরান্বিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  ঈশ্বরদী থানা পুলিশ, জেলা (ডিবি, র‌্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে গত তিন মাসে গ্রেফতার হয়েছে ১০৩ জন

ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।সভায় জুন/২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।উক্ত সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ হাসান মোস্তফা স্বপন; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ