Dhaka ০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

শীতের আমেজে পত্নীতলায় জমে উঠেছে খেজুরের রস সংগ্রহের কর্মযজ্ঞ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬৮ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: শীতের আগমনী বার্তায় নওগাঁর পত্নীতলা উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের কর্মযজ্ঞ। সরেজমিনে দেখা যায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় খেজুরগাছ প্রস্তুত করে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোরের শিশিরভেজা সকালে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস ঘিরে গ্রামবাংলায় তৈরি হয়েছে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে পত্নীতলা উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নে খেজুরের রস সংগ্রহের কার্যক্রম চোখে পড়ার মতো। এ সময় গাছিরা খেজুরগাছের পরিচর্যা, গাছের মাথা পরিষ্কার এবং হাঁড়ি বসানোর কাজে ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে মাটিন্দর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, “খেজুরের রস আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শীত মৌসুম এলেই খেজুরের রস সংগ্রহের ধুম পড়ে যায়।

 

এই রস দিয়ে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি তৈরি হয়, যা গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা জরুরি। খেজুরের রস শুধু সুস্বাদু পানীয়ই নয়, এটি গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার এক অনন্য প্রতিচ্ছবি। তাই প্রতিবছরের মতো এবারও পত্নীতলায় খেজুরের রস সংগ্রহকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রামবাংলার এই চিরচেনা ঐতিহ্য যেন হারিয়ে না যায়—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

শীতের আমেজে পত্নীতলায় জমে উঠেছে খেজুরের রস সংগ্রহের কর্মযজ্ঞ

আপডেটের সময়: ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: শীতের আগমনী বার্তায় নওগাঁর পত্নীতলা উপজেলায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেজুরের রস সংগ্রহের কর্মযজ্ঞ। সরেজমিনে দেখা যায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় খেজুরগাছ প্রস্তুত করে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোরের শিশিরভেজা সকালে গাছ থেকে নামানো টাটকা খেজুরের রস ঘিরে গ্রামবাংলায় তৈরি হয়েছে এক অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বিশেষ করে পত্নীতলা উপজেলার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নে খেজুরের রস সংগ্রহের কার্যক্রম চোখে পড়ার মতো। এ সময় গাছিরা খেজুরগাছের পরিচর্যা, গাছের মাথা পরিষ্কার এবং হাঁড়ি বসানোর কাজে ব্যস্ত রয়েছেন। এ বিষয়ে মাটিন্দর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, “খেজুরের রস আমাদের গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শীত মৌসুম এলেই খেজুরের রস সংগ্রহের ধুম পড়ে যায়।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ; আহত ৩

 

এই রস দিয়ে সুস্বাদু খেজুরের গুড় ও পাটালি তৈরি হয়, যা গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের এই ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা জরুরি। খেজুরের রস শুধু সুস্বাদু পানীয়ই নয়, এটি গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনযাত্রার এক অনন্য প্রতিচ্ছবি। তাই প্রতিবছরের মতো এবারও পত্নীতলায় খেজুরের রস সংগ্রহকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। গ্রামবাংলার এই চিরচেনা ঐতিহ্য যেন হারিয়ে না যায়—এমন প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুনঃ  লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক