
মীর আমিনুল ইসলাম বুলবুল,ব্যুরো চিফ ময়মনসিংহ: মউশিক (মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় র্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে জেলা শহরের হোসেনপুর মডেল মসজিদ প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন নেত্রকোনা জেলা কমিটির সহসভাপতি মাওলানা ইখলাস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য দেন, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম মিশু।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোনা জেলা কমিটির নেতা রোকেয়া আক্তার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মাসুদ হোসাইন, আবুল কাশেম আকন্দ প্রমুখ। বক্তারা বলেন, প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই। অনিশ্চয়তা নয়, চাকরির নিরাপত্তা চাই। অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই। শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা লুৎফুর রহমান।
প্রতিবেদকের নাম 



















