Dhaka ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার বালুরচর এলাকায় সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে দুজন অভিজ্ঞ চিকিৎসক আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

 

আয়োজক সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এই জনপদের অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। মূলত সেই সব সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বালুরচরসহ লামা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

সবশেষে, ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় এলাকাবাসী, স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

লামায় দুর্গম পাহাড়ে সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৩০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলার লামা উপজেলার বালুরচর এলাকায় সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এতে দুজন অভিজ্ঞ চিকিৎসক আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন। ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে রক্তচাপ (ব্লাড প্রেসার) ও ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  রংপুরে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপিত

 

আয়োজক সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এই জনপদের অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। মূলত সেই সব সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।সানাবিল চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় মানুষের ব্যাপক সাড়া পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বালুরচরসহ লামা উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের মানবিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আরও পড়ুনঃ  লালপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন যুবদল নেতা!

সবশেষে, ক্যাম্পটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় এলাকাবাসী, স্বেচ্ছাসেবক এবং চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া।