Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, দেশ গঠন ও জাতীয় জীবনে বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানসহ অন্যরা।

আরও পড়ুনঃ  সাভারে শ্রমিকদের হামলায় সাভার থানার ওসি আহত,গাড়ীতে অগ্নিসংযোগ

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে জেলার অন্য পাঁচটি উপজেলাতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। দিবসটি উপলক্ষে জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ১১৬ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেটের সময়: ০৭:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, দেশ গঠন ও জাতীয় জীবনে বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানসহ অন্যরা।

আরও পড়ুনঃ  গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার : জহির উদ্দিন স্বপন