Dhaka ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা মাদারগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার শাজাহানপুরে উদ্যোগে ফুলকোট নবদয় কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তরের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া (আলিম) মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, গাউসিয়া কমিটি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জুলুসে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে রাঙ্গুনিয়ার প্রধান সড়কগুলো উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ধুনটে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

জশনে জুলুসটি মোগলেরহাট থেকে ধামাইরহাট, গাবতল, রানীরহাট, রাজারহাট, পারুয়া, ঘাটচেক, মরিয়মনগর লিচুবাগান ও নিশ্চিন্তাপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগলেরহাটে এসে শেষ হয়।

জশনে জুলুসের ছদারত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আ. ত. ম. লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান নু ক ম আকবর হোসাইন।

আরও পড়ুনঃ  মান্দায় অভয়াশ্রমে কারেন্ট জাল, জেলেদের একজনের ১০ দিনের কারাদণ্ড

প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন সুন্নী নুরানি বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সচিব অধ্যাপক মোহাম্মদ গোফরান।

জশনে জুলুস শেষে মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় মাহফিল, মিলাদ, দোয়া ও মোনাজাত। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  রহিমাপুর চাকলা মন্দিরে মনসা পূজা উপলক্ষে চাল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আমির আলী

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-এর আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। মাহফিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ওয়াকিল আহমদ জশনে জুলুস ও মাহফিলে অংশগ্রহণকারী ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস

আপডেটের সময়: ০৬:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তরের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া (আলিম) মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশনে জুলুস শুরু হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি, গাউসিয়া কমিটি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জুলুসে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে রাঙ্গুনিয়ার প্রধান সড়কগুলো উৎসবমুখর হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ

জশনে জুলুসটি মোগলেরহাট থেকে ধামাইরহাট, গাবতল, রানীরহাট, রাজারহাট, পারুয়া, ঘাটচেক, মরিয়মনগর লিচুবাগান ও নিশ্চিন্তাপুরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মোগলেরহাটে এসে শেষ হয়।

জশনে জুলুসের ছদারত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আ. ত. ম. লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান নু ক ম আকবর হোসাইন।

আরও পড়ুনঃ  চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন সুন্নী নুরানি বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সচিব অধ্যাপক মোহাম্মদ গোফরান।

জশনে জুলুস শেষে মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় মাহফিল, মিলাদ, দোয়া ও মোনাজাত। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে লাশ নিয়ে মহাসড়ক অবরোধ,তীব্র যানজট