Dhaka ০৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

মেলান্দহে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অতঃপর শিক্ষক গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫৪ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মেলান্দহে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুবুর রহমান নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার (১৮ নভেম্বর ২৬) রাতে এসআরবি-১৪ জামালপুর সিপিসি-১-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত মাহবুবুর রহমান মেলান্দহ উপজেলার ১৩ নম্বর পশ্চিম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর রোববার বিদ্যালয়ে টিফিনের বিরতির সময় একটি ইসলামি সম্মেলনের প্রস্তুতি চলছিল। এ সময় অন্য শিক্ষার্থীরা প্যান্ডেলের সাজসজ্জা দেখছিল এবং খেলাধুলা করছিল। সেই সুযোগে অভিযুক্ত শিক্ষক তাকে ডেকে শ্রেণিকক্ষে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে শিশুটি। চিৎকারের চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

টিফিনের বিরতি শেষ হলে শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয় বলে তার ভাষ্য। পরে সে প্রথমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত জাহানকে বিষয়টি জানায়। পরবর্তী সময়ে আরেক শিক্ষিকা রহিমাকে বিষয়টি জানানোর পর শিক্ষার্থীর বাবা-মাকে বিদ্যালয়ে ডেকে নেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁদের ডেকে নিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। পরে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও তাঁরা কোনো প্রতিকার পাননি। একপর্যায়ে শিক্ষার্থীর বাবা মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

১৯ অক্টোবর ২৬ সন্ধ্যায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত ১৩ অক্টোবর ২০২৬ দুপুরে মাদারগঞ্জ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদ্যালয়ে গিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন খাতুন ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

সহকারী শিক্ষিকা ইসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে প্রধান শিক্ষিকা যা বলেছেন, সেটিই সত্য বলে জানান।

পরবর্তী সময়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার চাচি ও দাদির সঙ্গে কথা বলা হয়। তাঁরাও একই ধরনের অভিযোগ করেন। নানার বাড়িতে গিয়ে শিক্ষার্থী ও তার মায়ের বক্তব্য নেওয়া হলে তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

১৪ অক্টোবর বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। প্রধান শিক্ষিকা জানান, তাঁকে অন্য একটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ পুলিশি তথ্য অনুযায়ী, অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমানকে গতকাল ১৮ নভেম্বর দিবাগত রাতে জামালপুর এসআরবি_১৪ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে এবং থানায় হস্তান্তর করেন। অবশেষে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। তারপর জামালপুর বিজ্ঞ আদালত তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মেলান্দহে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অতঃপর শিক্ষক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৩৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর): জামালপুরের মেলান্দহে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহবুবুর রহমান নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার (১৮ নভেম্বর ২৬) রাতে এসআরবি-১৪ জামালপুর সিপিসি-১-এর সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে তাঁকে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত মাহবুবুর রহমান মেলান্দহ উপজেলার ১৩ নম্বর পশ্চিম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর রোববার বিদ্যালয়ে টিফিনের বিরতির সময় একটি ইসলামি সম্মেলনের প্রস্তুতি চলছিল। এ সময় অন্য শিক্ষার্থীরা প্যান্ডেলের সাজসজ্জা দেখছিল এবং খেলাধুলা করছিল। সেই সুযোগে অভিযুক্ত শিক্ষক তাকে ডেকে শ্রেণিকক্ষে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে শিশুটি। চিৎকারের চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু, আহত ৩

টিফিনের বিরতি শেষ হলে শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয় বলে তার ভাষ্য। পরে সে প্রথমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত জাহানকে বিষয়টি জানায়। পরবর্তী সময়ে আরেক শিক্ষিকা রহিমাকে বিষয়টি জানানোর পর শিক্ষার্থীর বাবা-মাকে বিদ্যালয়ে ডেকে নেওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের অফিসকক্ষে তাঁদের ডেকে নিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। পরে বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও তাঁরা কোনো প্রতিকার পাননি। একপর্যায়ে শিক্ষার্থীর বাবা মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ  চরপুমদীতে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এমপি মাজহারুল ইসলামকে সংবর্ধনা

১৯ অক্টোবর ২৬ সন্ধ্যায় মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গত ১৩ অক্টোবর ২০২৬ দুপুরে মাদারগঞ্জ সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদ্যালয়ে গিয়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন খাতুন ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানান এবং ঘটনার সত্যতা স্বীকার করেন বলে অনুসন্ধানে উল্লেখ করা হয়েছে।

সহকারী শিক্ষিকা ইসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে প্রধান শিক্ষিকা যা বলেছেন, সেটিই সত্য বলে জানান।

পরবর্তী সময়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তার চাচি ও দাদির সঙ্গে কথা বলা হয়। তাঁরাও একই ধরনের অভিযোগ করেন। নানার বাড়িতে গিয়ে শিক্ষার্থী ও তার মায়ের বক্তব্য নেওয়া হলে তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন