Dhaka ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম কোনাবাড়ীতে নাসির পালোয়ান হত্যা মামলার আসামি  গ্রেফতার রাস্তার পাশের ডোবাই অজ্ঞাত ব্যক্তি পঁচা গলা লাশ উদ্ধার চাঞ্চল্য পত্নীতলায় মাদারগঞ্জে নিজ ঘরে ফল ব্যবসায়ীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার একক লড়াই স্থানীয় নির্বাচনে কতটা প্রস্তুত এনসিপি স্বৈরাচার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী

মাদারগঞ্জে নিজ ঘরে ফল ব্যবসায়ীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে নিজ ঘর থেকে হযরত আলী সজীব (সজীব) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিজুড়ি পূর্বপাড়া বানিকুঞ্জ এলাকার এ ঘটনা ঘটে।নিহত সজীব ওই এলাকার সাবেক ফল ব্যবসায়ী নজরুল ইসলাম ভুট্টুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব মাথায় গুরুতর আঘাত পান। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি কিছুটা স্বাভাবিক জীবনে ফিরলেও মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলতেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান। ওই সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন এবং কখনো কখনো পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারতেন না বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুনঃ  গাইবান্ধার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে ২'শ ৫০ কেজি পোনা অবমুক্ত

স্থানীয় কয়েকজনের ধারণা, এ ধরনের শারীরিক ও মানসিক সমস্যার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে লোহাগাড়ায় পিকআপে ২ হাজার ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার

মাদারগঞ্জে নিজ ঘরে ফল ব্যবসায়ীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৬:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর) জামালপুরের মাদারগঞ্জে নিজ ঘর থেকে হযরত আলী সজীব (সজীব) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বালিজুড়ি পূর্বপাড়া বানিকুঞ্জ এলাকার এ ঘটনা ঘটে।নিহত সজীব ওই এলাকার সাবেক ফল ব্যবসায়ী নজরুল ইসলাম ভুট্টুর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব মাথায় গুরুতর আঘাত পান। এরপর দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি কিছুটা স্বাভাবিক জীবনে ফিরলেও মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলতেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান। ওই সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলতেন এবং কখনো কখনো পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারতেন না বলে স্থানীয়দের দাবি।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার

স্থানীয় কয়েকজনের ধারণা, এ ধরনের শারীরিক ও মানসিক সমস্যার কারণে তিনি হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন