Dhaka ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পরিবারের ৮ ভাই বোন ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ। পবায় ডেঙ্গু প্রতিরোধেি অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ডা. টিপুর উদ্যোগে বদলে যাচ্ছে মান্দার উন্নয়নচিত্র অনুমোদন ৪ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প শ্রীপুরে বিশেষ অভিযানে ৩০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জালে অগ্নিসংযোগ। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ সময় দেখুন

মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ, রংপুর: জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রংপুর রেঞ্জ পুলিশে গঠন হচ্ছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এসব টিম। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ এতে সভাপতিত্ব করেন।

আরও পড়ুনঃ  দীঘিনালায় নারী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সভায় জানানো হয়, কুইক রেসপন্স টিমের কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে। সভায় প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়। রংপুর রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ, রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম

আপডেটের সময়: ০৭:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মনিরুজ্জামান ব্যুরো চিফ, রংপুর: জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় রংপুর রেঞ্জ পুলিশে গঠন হচ্ছে কুইক রেসপন্স টিম (কিউআরটি)। কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাকার অপেক্ষা না করে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এসব টিম। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ এতে সভাপতিত্ব করেন।

আরও পড়ুনঃ  আটোয়ারী উপজেলায় পল্লী বিদ্যুৎ মোড়ে পুলিশের ট্রাফিক অভিযান

সভায় জানানো হয়, কুইক রেসপন্স টিমের কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। মেট্রোপলিটন এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে। সভায় প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে কুইক রেসপন্স টিমের সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত, সমন্বিত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়। রংপুর রেঞ্জ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ, রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রংপুর বিভাগের আট জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত