Dhaka ১১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুকে ঢাকাস্থ বাউফল জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে পতেঙ্গায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন কাউনিয়া ৩ মন্ত্রী পরিদর্শনে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: পানি সম্পদ মন্ত্রী  মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা: রোগী, স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মাগুরার ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালটির সার্বিক কার্যক্রম এখন প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় এসেছে। শুক্রবার (১৯ জুন) হাসপাতালের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। মাগুরা ডায়াবেটিক সমিতির সভাপতি মো. সাইদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে একটি আধুনিক হাসপাতালের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুনঃ  ফুলবাড়ীর গর্ব: বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেলেন আব্দুল্যাহ আল মামুন

হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ফলে রোগী ও স্বজনদের নিরাপত্তা বৃদ্ধি পাবে, সেবার মান উন্নত হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই হাসপাতালের সম্পূর্ণ এলাকা আধুনিক নজরদারি ব্যবস্থার আওতায় আনা সম্ভব হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, “হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন শুধু নিরাপত্তা জোরদারই করবে না, বরং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও প্রতিরোধ কার্যক্রমকেও আরও কার্যকর করবে।” এ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। হাসপাতালের সাধারণ সম্পাদক আলী তারেক বলেন, ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালকে একটি আধুনিক, নিরাপদ ও সেবাবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি ও হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাবেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জুলাই শহীদের কবর নির্মানের টাকা আত্নসাৎ এর অভিযোগে সংবাদ সম্মেলন

এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানরত মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এবং ডা. লুৎফর রহমান ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করেন। উপস্থিত অতিথিরা হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে জেলার অন্যতম আধুনিক, নিরাপদ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

আপডেটের সময়: ০৮:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

এ কে এম মাজেদুল আলম ইভান, মাগুরা: রোগী, স্বজন ও হাসপাতাল সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে মাগুরার ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে আধুনিক সিসি ক্যামেরা নেটওয়ার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে হাসপাতালটির সার্বিক কার্যক্রম এখন প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় এসেছে। শুক্রবার (১৯ জুন) হাসপাতালের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম, মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। মাগুরা ডায়াবেটিক সমিতির সভাপতি মো. সাইদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে একটি আধুনিক হাসপাতালের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুনঃ  ‎গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক

হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের ফলে রোগী ও স্বজনদের নিরাপত্তা বৃদ্ধি পাবে, সেবার মান উন্নত হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও মোকাবিলা করা সম্ভব হবে। অনুষ্ঠানে বক্তারা হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁদের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই হাসপাতালের সম্পূর্ণ এলাকা আধুনিক নজরদারি ব্যবস্থার আওতায় আনা সম্ভব হয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেন। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, “হাসপাতালে সিসি ক্যামেরা স্থাপন শুধু নিরাপত্তা জোরদারই করবে না, বরং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্ত ও প্রতিরোধ কার্যক্রমকেও আরও কার্যকর করবে।” এ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। হাসপাতালের সাধারণ সম্পাদক আলী তারেক বলেন, ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালকে একটি আধুনিক, নিরাপদ ও সেবাবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে তিনি ও হাসপাতাল কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাবেন।

আরও পড়ুনঃ  ফেরির অভাবে সন্ন্যাসী-কলারোণ ঘাট এখন মরণফাঁদ, জীবনঝুঁকিতে চার উপজেলার মানুষ

এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানরত মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ এবং ডা. লুৎফর রহমান ডায়াবেটিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আখতার হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা নেটওয়ার্কের উদ্বোধন করেন। উপস্থিত অতিথিরা হাসপাতালের চলমান উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে জেলার অন্যতম আধুনিক, নিরাপদ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ