Dhaka ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড কুড়িগ্রাম সীমান্তে মানবিক সংকট: শূন্যরেখায় দুই শিশুসহ পরিবারের অনিশ্চিত দিনযাপন নাগেশ্বরীতে ভয়াবহ লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, দ্রুত সমাধানের দাবি ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে সনাক্তকরণ কিট বিতরণ ফুলবাড়ীর গর্ব: বিজিবির সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি পেলেন আব্দুল্যাহ আল মামুন সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা: তলিয়ে গেছে বহু এলাকা, ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতবাড়ি ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার আগামীকাল আয়ত হত্যা মামলার রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ ​প্রতয় আইডিয়াল স্কুল এন্ড কলেজে ডিএমপি’র উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:  সামান্য বৃষ্টিতেই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ‘আফজাল রোড’ এলাকাটি এখন পানির নিচে। গত কয়েকদিনের হালকা ও মাঝারি বর্ষণেই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘস্থায়ী এই সমস্যার কারণে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।স্থানীয় সূত্রে জানা যায়, একটু জোরালো বৃষ্টি হলেই এই সড়কের বিভিন্ন অংশে প্রায় হাঁটুসমান পানি জমে যায়। এতে করে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক (টমটম) এবং রিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নোংরা ও পচা পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে। এতে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

​আফজাল রোডের দুই পাশের স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা দোকানে আসতে পারছেন না। অনেক সময় ড্রেনের উপচে পড়া নোংরা পানি দোকানের ভেতরেও ঢুকে পড়ে। ফলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের লোকসান গুণতে হচ্ছে তাদের।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, চন্দ্রগঞ্জের অন্যতম প্রধান এই সড়কটির ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় এবং ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আছে। এছাড়া রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো সড়কটি যেন ছোটখাটো খালে পরিণত হয়।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো বসতবাড়ি, সর্বস্ব হারিয়ে পথে ৩ পরিবার

​প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। চন্দ্রগঞ্জ এলাকার এই যানজট ও জলাবদ্ধতার স্থায়ী নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুনঃ  রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে গাঁজা সেবন ও ব্যবসার অপরাধে ১ বছরের কারাদণ্ড

সামান্য বৃষ্টিতেই চন্দ্রগঞ্জের আফজাল রোডে তীব্র জলাবদ্ধতা: চরম দুর্ভোগে হাজারো মানুষ

আপডেটের সময়: ০৯:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:  সামান্য বৃষ্টিতেই লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম ‘আফজাল রোড’ এলাকাটি এখন পানির নিচে। গত কয়েকদিনের হালকা ও মাঝারি বর্ষণেই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘস্থায়ী এই সমস্যার কারণে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।স্থানীয় সূত্রে জানা যায়, একটু জোরালো বৃষ্টি হলেই এই সড়কের বিভিন্ন অংশে প্রায় হাঁটুসমান পানি জমে যায়। এতে করে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক (টমটম) এবং রিকশাসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। বাধ্য হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নোংরা ও পচা পানি মাড়িয়েই যাতায়াত করতে হচ্ছে। এতে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

​আফজাল রোডের দুই পাশের স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, জলাবদ্ধতার কারণে ক্রেতারা দোকানে আসতে পারছেন না। অনেক সময় ড্রেনের উপচে পড়া নোংরা পানি দোকানের ভেতরেও ঢুকে পড়ে। ফলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের লোকসান গুণতে হচ্ছে তাদের।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, চন্দ্রগঞ্জের অন্যতম প্রধান এই সড়কটির ড্রেনেজ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। দীর্ঘদিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করায় এবং ময়লা-আবর্জনা জমে ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আছে। এছাড়া রাস্তার সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো সড়কটি যেন ছোটখাটো খালে পরিণত হয়।

আরও পড়ুনঃ  পবায় ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ