Dhaka ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধুনট পৌর বিএনপি সভাপতির সাথে নবগঠিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৫২ সময় দেখুন

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ সাইদুল ইসলাম তানভীর: বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মেঘনা নদীতে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তার হাওলাদার (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন জেলে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা মেঘনা নদীর হিজলা অংশের ‘ওরাকুল’ নামক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান পরিচালনাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

অভিযোগ অনুযায়ী, চাঁদপুর অঞ্চল থেকে আসা কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি যৌথ দল হিজলার জলসীমায় প্রবেশ করে জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে। এতে আক্তার হাওলাদার গুরুতর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরও পাঁচজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

পরে সহকর্মী জেলেরা গুরুতর আহত আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে এমন প্রাণহানির ঘটনা স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত, গুলি ছোড়ার পরিস্থিতি এবং হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা চলছে। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫

আপডেটের সময়: ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ সাইদুল ইসলাম তানভীর: বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মেঘনা নদীতে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তার হাওলাদার (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন জেলে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা মেঘনা নদীর হিজলা অংশের ‘ওরাকুল’ নামক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান পরিচালনাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু

অভিযোগ অনুযায়ী, চাঁদপুর অঞ্চল থেকে আসা কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি যৌথ দল হিজলার জলসীমায় প্রবেশ করে জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে। এতে আক্তার হাওলাদার গুরুতর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরও পাঁচজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন।

পরে সহকর্মী জেলেরা গুরুতর আহত আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?