Dhaka ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। আজ বুধবার (১২ আগস্ট) সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজুর রহমান, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ডা. শাহজাদা জুলকার নাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, সাংবাদিক শিব্বির আহমদ রানা ও প্রকাশ বড়ুয়া। বক্তারা বলেন, হাতি বাংলাদেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। হাতির আবাসস্থল ও বন রক্ষা, মানুষ ও হাতির সংঘাত কমানো এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে হাতির নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করতে বনভূমি সংরক্ষণ ও অবৈধ দখল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  লালপুরে ফ্যামিলি কার্ড নিয়ে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৪৫ জন কৃষকের মাঝে সরকারি অনুদান হিসেবে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা দেওয়া হয়। অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সংবাদকর্মী, সমাজকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক দশকে বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে অন্তত ১২ থেকে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে বিভিন্ন কারণে মারা গেছে প্রায় ১৪ থেকে ১৫টি বন্যহাতি। বর্তমানে উপজেলার বনাঞ্চলে আনুমানিক ১৫ থেকে ২০টি বন্যহাতি বিচরণ করছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান

আপডেটের সময়: ০৮:০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) ‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্ব হাতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়। আজ বুধবার (১২ আগস্ট) সকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রামের উদ্যোগে উপজেলার নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজুর রহমান, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ দপ্তরের কর্মকর্তা ডা. শাহজাদা জুলকার নাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, সাংবাদিক শিব্বির আহমদ রানা ও প্রকাশ বড়ুয়া। বক্তারা বলেন, হাতি বাংলাদেশের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। হাতির আবাসস্থল ও বন রক্ষা, মানুষ ও হাতির সংঘাত কমানো এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে হাতির নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিত করতে বনভূমি সংরক্ষণ ও অবৈধ দখল রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি

অনুষ্ঠানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৪৫ জন কৃষকের মাঝে সরকারি অনুদান হিসেবে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা দেওয়া হয়। অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সংবাদকর্মী, সমাজকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এক দশকে বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে অন্তত ১২ থেকে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে বিভিন্ন কারণে মারা গেছে প্রায় ১৪ থেকে ১৫টি বন্যহাতি। বর্তমানে উপজেলার বনাঞ্চলে আনুমানিক ১৫ থেকে ২০টি বন্যহাতি বিচরণ করছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি বলে মন্তব্য ইশরাকের