Dhaka ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়? রায়পুর ভূমি অফিসে ইজারার ১২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়নি দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা ও টাকা আদায়ের নির্দেশ হিলিতে নসিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ মান্দায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স চুয়েটের ভিসি নির্লজ্জের মতো চেয়ার দখল করছেন: হাসনাত জুরাইন রেলগেটে মৃত্যুফাঁদ: রেললাইনে অবৈধ বাজার, ঝুঁকিতে জীবন ও রেলওয়ে ভেদরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ উপলক্ষে প্রেস কনফারেন্স পা দিয়েই শিক্ষার আলো ছড়ানো সেই দুখু মিয়ার পাশে জেলা প্রশাসক মাদারগঞ্জে ৪ গ্রাম হেরোইনসহ আটক রেজাউল, পাঠানো হলো কারাগারে

বদলগাছীতে বিয়েতে পরিবারের অসম্মতি, ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মোঃ ফরহাদ হোসেন, বদলগাছী ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মোঃ আসাদুল ইসলাম কুইনের ছেলে।

জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে নিজ বাড়িতে আসে। রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় নিখোঁজ জুবায়েরের মরদেহ উদ্ধার

আজ সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। তাকে নিচে নামিয়ে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে ১ হাজার ৮০ কৃষকসহ অসহায়দের মাঝে সরকারি সহায়তা বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে বাড়ি-দোকানে হামলার অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নেই রায়পুরের সার্ভেয়ার সাজেদুলের খুঁটির জোর কোথায়?

বদলগাছীতে বিয়েতে পরিবারের অসম্মতি, ঘর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মোঃ ফরহাদ হোসেন, বদলগাছী ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত সিফাত হোসেন ওই গ্রামের মোঃ আসাদুল ইসলাম কুইনের ছেলে।

জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি হোটেলে কাজ করতো। সেখানে অবস্থানকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারীকে বিয়ে করতে চায় সিফাত। তবে বয়স কম হওয়ায় এবং ওই নারীর সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবা-মা প্রায় সাত দিন আগে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। প্রথমে সে নানির বাড়িতে ছিল। তিন দিন আগে নিজ বাড়িতে আসে। রোববার দিবাগত রাতে চাচার বাড়িতে খাবার খেয়ে রাত ১০টার দিকে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সিফাত।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে ১ হাজার ৮০ কৃষকসহ অসহায়দের মাঝে সরকারি সহায়তা বিতরণ করলেন সমাজকল্যাণমন্ত্রী

আজ সকাল সাড়ে ৮টার দিকে তার চাচি সুজি বেগম নাশতা করার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে তাকালে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে দরজা খুলে ঘরে প্রবেশ করেন। তাকে নিচে নামিয়ে পরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  ধুনটে শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ এখন ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ