Dhaka ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বান্দরবানে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নবাগত ডিসি নাজনীন সুলতানার মতবিনিময় লালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন সখীপুরে মায়েদের স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা: ‘ঋতুস্রাব স্বাভাবিক প্রক্রিয়া, দূর করতে হবে সামাজিক সংকোচ’। গাইবান্ধায় বিয়ের দুই দিনের মাথায় নবদম্পতির মৃত্যু, বিষাক্ত ট্যাবলেট সেবনের অভিযোগ কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  নবাবগঞ্জে নয়নজুলি থেকে অর্ধগলিত বৃদ্ধের মরদেহ উদ্ধার বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন ‎ ‎ সিলেটে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক সিলেটে মধ্যরাতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা রুহেল গ্রেপ্তার

হিলিতে নসিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

আছিরুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে ইজিবাইকচালক সামসুদ্দিন (৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল এবং নবাবগঞ্জ উপজেলার ছোট তেঁতুলিয়া গ্রামের মোখলেছার ও তাঁর স্ত্রী রেহেনা বেগম।

আরও পড়ুনঃ  হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি ইজিবাইকে করে যাত্রীরা বিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরপাড়া এলাকায় বিরামপুরের দিক থেকে আসা একটি নসিমন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাব্বির হোসেন বলেন, আহতদের হাসপাতালে আনার পর তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধন ‎ ‎
Tag :
জনপ্রিয় পোস্ট

বান্দরবানে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সাথে নবাগত ডিসি নাজনীন সুলতানার মতবিনিময়

হিলিতে নসিমনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪

আপডেটের সময়: ০৪:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আছিরুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নসিমনের ধাক্কায় শিশুসহ ইজিবাইকের চার যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা (ফকিরপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের মৃত হাফিজারের ছেলে ইজিবাইকচালক সামসুদ্দিন (৬০), বিরামপুর উপজেলার আব্দুল জলিল এবং নবাবগঞ্জ উপজেলার ছোট তেঁতুলিয়া গ্রামের মোখলেছার ও তাঁর স্ত্রী রেহেনা বেগম।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাদ্রাসার উপড়ে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে একটি ইজিবাইকে করে যাত্রীরা বিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে ফকিরপাড়া এলাকায় বিরামপুরের দিক থেকে আসা একটি নসিমন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চার যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাব্বির হোসেন বলেন, আহতদের হাসপাতালে আনার পর তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত নসিমনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৫ জনের সাজা: উদ্ধার বিপুল মাদক ও চোরাই পণ্য