Dhaka ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে আন্তর্জাতিক মা,দ’কবিরো’ধী দিবস উদযাপন : র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে মাদকবিরোধী বন্ধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে মাদকবিরোধী বন্ধন ও র‍্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “World drug problem: persisting issues, new challenges, innovative responses”।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জিললুর রহমান স্বাগত বক্তব্য দেন এবং অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। দিবসটি উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল মাদকবিরোধী স্টিকার ও লিফলেট বিতরণ, পোস্টার প্রচার, যানবাহনে সচেতনতামূলক স্টিকার সংযোজন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, স্কুল-কলেজ শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের পুরস্কার প্রদান। এছাড়া বগুড়ার ১২টি উপজেলায় ১৩টি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং ১৪টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে কাউন্সেলিং সেবা প্রদান করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথাও জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা যায়, ২০২৫ সালে জেলায় ১ হাজার ৮০৩টি অভিযান চালিয়ে ৭০২টি মামলায় ৭৩৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় হেরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। এছাড়া ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ৮৩৮টি অভিযান পরিচালনা করে ৩৩৬টি মামলায় ৩৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জনকারীদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইন প্রয়োগের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন

বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে মাদকবিরোধী বন্ধন, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে মাদকবিরোধী বন্ধন ও র‍্যালি বের হয়ে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— “World drug problem: persisting issues, new challenges, innovative responses”।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং সিভিল সার্জন মো. খুরশীদ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত