Dhaka ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২০ সময় দেখুন

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।
তার নেতৃত্বে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৬৯ বছর পর জরাজীর্ণ অপারেশন থিয়েটার পুনরায় চালু করা হয়। সেখানে প্রায় ১০০টি সিজারিয়ান ও অর্থোপেডিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ইনসুলিন, ইনহেলার এবং সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীদের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়।
অন্যদিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করা, সিজারিয়ান ও অর্থোপেডিক অপারেশনের ব্যবস্থা গ্রহণ, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চালু, অচল এক্স-রে মেশিন সচল করা এবং হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া নতুন পুরুষ ওয়ার্ড সম্প্রসারণসহ প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে জানালা ও হাসপাতাল চত্বরে নেট স্থাপন, রোগীদের জন্য খাবার কক্ষ, বিষপানকারী রোগীদের ওয়াশ দেওয়ার কক্ষ এবং হাসপাতালের গ্যারেজ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

তিনি বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দুই হাসপাতালেই অর্থোপেডিক অপারেশন সম্পন্ন করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তারপরও সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিদায়ী বক্তব্যে তিনি বলেন, “বদলি সরকারি চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। সারা জীবন এক জায়গায় থাকার সুযোগ নেই। আমি আমার দায়িত্বভার হস্তান্তর করেছি। আমি সফল না ব্যর্থ, সেটি আপনাদের বিচারের ওপর ছেড়ে দিলাম। যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য আমাকে উৎসাহিত করবেন।”
তার এই বিদায়ী বার্তা নবাবগঞ্জ ও ঘোড়াঘাটবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় অনেকেই স্বাস্থ্যসেবার উন্নয়নে তার অবদানের প্রশংসা করেছেন এবং কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার

আপডেটের সময়: ১০:১৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

জাহিদ হোসাইন, নবাবগঞ্জ উপজেলা প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে স্থানীয় জনগণের উদ্দেশ্যে এক আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা। তিনি জানান, ২০২৪ সালের ১২ ডিসেম্বর ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন।
তার নেতৃত্বে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৬৯ বছর পর জরাজীর্ণ অপারেশন থিয়েটার পুনরায় চালু করা হয়। সেখানে প্রায় ১০০টি সিজারিয়ান ও অর্থোপেডিক অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি আল্ট্রাসনোগ্রাফি, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ, ইনসুলিন, ইনহেলার এবং সাপে কাটা ও কুকুরে কামড়ানো রোগীদের জন্য ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়।
অন্যদিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করা, সিজারিয়ান ও অর্থোপেডিক অপারেশনের ব্যবস্থা গ্রহণ, প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা চালু, অচল এক্স-রে মেশিন সচল করা এবং হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়। এছাড়া নতুন পুরুষ ওয়ার্ড সম্প্রসারণসহ প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে জানালা ও হাসপাতাল চত্বরে নেট স্থাপন, রোগীদের জন্য খাবার কক্ষ, বিষপানকারী রোগীদের ওয়াশ দেওয়ার কক্ষ এবং হাসপাতালের গ্যারেজ নির্মাণের উদ্যোগও গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে

তিনি বলেন, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি দুই হাসপাতালেই অর্থোপেডিক অপারেশন সম্পন্ন করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তারপরও সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন।

আরও পড়ুনঃ  ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

বিদায়ী বক্তব্যে তিনি বলেন, “বদলি সরকারি চাকরির একটি স্বাভাবিক প্রক্রিয়া। সারা জীবন এক জায়গায় থাকার সুযোগ নেই। আমি আমার দায়িত্বভার হস্তান্তর করেছি। আমি সফল না ব্যর্থ, সেটি আপনাদের বিচারের ওপর ছেড়ে দিলাম। যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য আমাকে উৎসাহিত করবেন।”
তার এই বিদায়ী বার্তা নবাবগঞ্জ ও ঘোড়াঘাটবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় অনেকেই স্বাস্থ্যসেবার উন্নয়নে তার অবদানের প্রশংসা করেছেন এবং কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা