Dhaka ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে আন্তর্জাতিক মা,দ’কবিরো’ধী দিবস উদযাপন : র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে একজন কিশোরী ও দুইজন শিশু সহ মোট তিন জন টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। তারা এক সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাইম করনাই সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। আর জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম মাইসা (১১)। সে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। অপরপক্ষে নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে। জানা গেছে, নিখোঁজ হওয়া কিশোরী তার নানার বাড়ি পীরগঞ্জের করনাই সরকারপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ নাফিসার নানার নাম এহসানুল হক। ধারণা করা হচ্ছে, নিখোঁজ কিশোরী মেয়েটিও মারা গেছেন। নিখোঁজ কিশোরী মেয়েটিকে উদ্ধারে স্থানীয়রা ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ কিশোরীর দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  পত্নীতলায় কাস্টমসের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ধ্বংস
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন

নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

আপডেটের সময়: ০৭:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরে একজন কিশোরী ও দুইজন শিশু সহ মোট তিন জন টাঙ্গন নদীতে গোসল করতে নামেন। তারা এক সময় পানিতে তলিয়ে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার অভিযানে একজন শিশুকে জীবিত উদ্ধার করা হলেও, নাঈম(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নাইম করনাই সরকারপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। আর জীবিত উদ্ধার হওয়া শিশুর নাম মাইসা (১১)। সে একই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। অপরপক্ষে নাফিসা (১৬) নামে এক কিশোরী নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুনঃ  ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

নিখোঁজ হওয়া কিশোরী নাফিসা এসএসসি পরীক্ষার্থী ছিলেন। সে ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে। জানা গেছে, নিখোঁজ হওয়া কিশোরী তার নানার বাড়ি পীরগঞ্জের করনাই সরকারপাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। নিখোঁজ নাফিসার নানার নাম এহসানুল হক। ধারণা করা হচ্ছে, নিখোঁজ কিশোরী মেয়েটিও মারা গেছেন। নিখোঁজ কিশোরী মেয়েটিকে উদ্ধারে স্থানীয়রা ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ কিশোরীর দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগর শ্রমিক কল্যাণের গভীর উদ্বেগ