Dhaka ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ,মাদকমুক্ত সমাজ গড়ার আহবান লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে নারীর পুশ-ইন চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহজাদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা লালপুরে মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ‘চিরন্তন যুদ্ধে’ রূপ নেওয়ার ঝুঁকিতে মার্কিন-ইরান সংঘাত ধুনট পৌর এলাকায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু ​

পলাশবাড়ীতে সারের কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে সার বিতরণ, স্বস্তিতে কৃষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৯ সময় দেখুন

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে সারের কার্ডের মাধ্যমে সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষকদের মাঝে।

১০ নভেম্বর ২০২৬: উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পলাশবাড়ী পৌর এলাকার নির্ধারিত ডিলার পয়েন্টে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কার্ডের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সার বিতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত ডিলার পয়েন্টগুলোতে কৃষকরা সারের কার্ড ব্যবহার করে প্রয়োজনীয় সার সংগ্রহ করছেন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

উপজেলা কৃষি অফিসের তদারকি ও সহযোগিতায় ডিলাররা নিয়ম মেনে কৃষকদের হাতে সার তুলে দিচ্ছেন। কৃষকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।

সংশ্লিষ্টদের মতে, সারের কার্ডের মাধ্যমে সার বিতরণ করায় প্রকৃত কৃষকদের কাছে সহজে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি সার বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কৃষকদের অযথা হয়রানি কমানো এবং সুষম বণ্টন নিশ্চিত করতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কৃষি উৎপাদন অব্যাহত রাখা, মাটির উর্বরতা ও স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা কৃষি অফিসের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রের দুই মাস, লক্ষ্মীপুরে তিন বছরের বেশি কর্মরতদের বদলির দাবি

কৃষিনির্ভর পলাশবাড়ীর অর্থনীতিতে কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকের হাতে সময়মতো প্রয়োজনীয় সার পৌঁছে দেওয়া শুধু একটি বিতরণ কার্যক্রম নয়, বরং ফসলের উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করারও গুরুত্বপূর্ণ অংশ।

কৃষকের মুখে হাসি, মাঠভরা ফসল আর সমৃদ্ধ কৃষি—এই প্রত্যাশাকে সামনে রেখে পলাশবাড়ীতে কৃষকবান্ধব সার বিতরণ কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষক ও সচেতন মহলের।

Tag :
জনপ্রিয় পোস্ট

মানিকগঞ্জে নরমাল ডেলিভারির কথা বলে সিজার, নবজাতকের মৃত্যু

পলাশবাড়ীতে সারের কার্ডের মাধ্যমে সুষ্ঠুভাবে সার বিতরণ, স্বস্তিতে কৃষক

আপডেটের সময়: ০৪:৫৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কৃষকদের মাঝে সারের কার্ডের মাধ্যমে সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে স্বস্তি ফিরেছে স্থানীয় কৃষকদের মাঝে।

১০ নভেম্বর ২০২৬: উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পলাশবাড়ী পৌর এলাকার নির্ধারিত ডিলার পয়েন্টে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কার্ডের মাধ্যমে সার সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সার বিতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত ডিলার পয়েন্টগুলোতে কৃষকরা সারের কার্ড ব্যবহার করে প্রয়োজনীয় সার সংগ্রহ করছেন।

আরও পড়ুনঃ  জামালপুরে তরুণীকে ধর্ষণের দায়ে এক যুবকের অর্থদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড

উপজেলা কৃষি অফিসের তদারকি ও সহযোগিতায় ডিলাররা নিয়ম মেনে কৃষকদের হাতে সার তুলে দিচ্ছেন। কৃষকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে এ কার্যক্রম।

সংশ্লিষ্টদের মতে, সারের কার্ডের মাধ্যমে সার বিতরণ করায় প্রকৃত কৃষকদের কাছে সহজে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। পাশাপাশি সার বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কৃষকদের অযথা হয়রানি কমানো এবং সুষম বণ্টন নিশ্চিত করতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  চিলমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কৃষি উৎপাদন অব্যাহত রাখা, মাটির উর্বরতা ও স্বাস্থ্য সুরক্ষা এবং কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা কৃষি অফিসের এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে দেখছেন স্থানীয় কৃষকরা।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা