Dhaka ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সোহেল আমিন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ধামরাই উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

আরও পড়ুনঃ  গ্রামপুলিশ হচ্ছে তৃণমূল পর্যায়ের সরকার : জহির উদ্দিন স্বপন

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে হবে।

তিনি সমবায়ের মূল আদর্শ ও নীতিমালা সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে অনুসরণের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায় কার্যক্রমের পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ধামরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেটের সময়: ০১:২৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সোহেল আমিন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে ধামরাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ধামরাই উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা।

আরও পড়ুনঃ  রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে তথ্য দিতে অপারগতা, এলডিডিপি প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল মামুন বলেন, দেশের অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ভিত্তিক কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করতে হবে।

তিনি সমবায়ের মূল আদর্শ ও নীতিমালা সততা, নিষ্ঠা ও নিয়মতান্ত্রিকভাবে অনুসরণের জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ  লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান