
মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কাশিয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহ জালাল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম ফকু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান হক্কনী।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বকৃশী, পলাশবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, কিশোরগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুজন মাস্টার, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজু প্রামাণিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম, পলাশবাড়ী পৌর শ্রমিক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেন রাসেল। এ সময় পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, সেলিম মিয়া, মজনু মিয়া, হামিদুল ইসলাম ও ফিরোজ কবীর আকন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















