Dhaka ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ। পবায় ডেঙ্গু প্রতিরোধেি অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ডা. টিপুর উদ্যোগে বদলে যাচ্ছে মান্দার উন্নয়নচিত্র, অনুমোদন ৫ কোটি ১৩ লাখ টাকার প্রকল্প শ্রীপুরে বিশেষ অভিযানে ৩০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জালে অগ্নিসংযোগ। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত দৈনিক জনতা শিগগিরই গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে: ওবায়দুর রহমান শাহীন শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। আটোয়ারীর দিঘিপাড়ায় আগাছা নাশক স্প্রেতে ৩০ বিঘা জমির ধান ধ্বংস

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনের ২ মাসের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সামনে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বজ্রপাতের ঝুঁকি কমাতে শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্প ২০২৬ এর শুভ উদ্ধোধন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. জাহাঙ্গীর আলম: পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে। মো. মেহেদী হাসান: একই এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। মো. সিরাজুল ইসলাম: একই এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

আরও পড়ুনঃ  পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ মডেল টাউনে প্রবাসীর অমানবিক নির্যাতন: পরকীয়া, যৌতুক ও দোকান দেওয়ার দাবিতে দুই বছর ধরে বিছানাসায়ী স্ত্রী, বন্ধ দুই সন্তানের ভরণপোষণ

উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদকের অপব্যবহার ও বিস্তৃতি রোধে এ ধরনের বিশেষ নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ।

নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে তিনজনের ২ মাসের কারাদণ্ড

আপডেটের সময়: ০৪:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম মাধনগর নওপাড়া এলাকায় নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সামনে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জ মডেল টাউনে প্রবাসীর অমানবিক নির্যাতন: পরকীয়া, যৌতুক ও দোকান দেওয়ার দাবিতে দুই বছর ধরে বিছানাসায়ী স্ত্রী, বন্ধ দুই সন্তানের ভরণপোষণ

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. জাহাঙ্গীর আলম: পশ্চিম মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে। মো. মেহেদী হাসান: একই এলাকার মো. সাইদুল ইসলামের ছেলে। মো. সিরাজুল ইসলাম: একই এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

আরও পড়ুনঃ  পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কালাম আজাদ।

আরও পড়ুনঃ  বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৩ পঞ্চগড়ে।