Dhaka ১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬ নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত জুলাই আন্দোলনের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের জন্ম – এসপি মাসুদ আলম দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দক্ষিণ কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় রথযাত্রা উদযাপিত লামায় তারেক রহমানের পক্ষে জাবেদ রেজার রেকর্ড ত্রাণ বিতরণ নেত্রকোনার কেন্দুয়ায় রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ফরিদপুর শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত সব ধর্ম-সম্প্রদায়ের মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য: স্থানীয় সরকার মন্ত্রী জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : ড. শফিকুল ইসলাম

নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৫ সময় দেখুন

মোঃ জাহিদ হোসাইন,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। নবাবগঞ্জের ৭১ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম। সভা পরিচালনা করেন সাবেক সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ও রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আনায়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি আবুল মান্নান, এবি পার্টির নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন, যুব শিবির সভাপতি মো. সেলিম, দিনাজপুর দক্ষিণের সেক্রেটারি সরোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নাইক্ষ্যংছড়িতে ৬ শ্রমিক অপহরণের মূল হোতা মিজানুর গ্রেফতার

এছাড়াও বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম মোস্তফা বিএসসি। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসাইনসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ৭১ মঞ্চে এসে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন
Tag :
জনপ্রিয় পোস্ট

উপজেলা চিলমারীতে পালিত হলো জুলাই শহীদ দিবস ২০২৬

নবাবগঞ্জে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:৩৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মোঃ জাহিদ হোসাইন,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। নবাবগঞ্জের ৭১ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবুল কাশেম। সভা পরিচালনা করেন সাবেক সেক্রেটারি রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর ও রংপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আনায়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি আবুল মান্নান, এবি পার্টির নবাবগঞ্জ উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন, যুব শিবির সভাপতি মো. সেলিম, দিনাজপুর দক্ষিণের সেক্রেটারি সরোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  ​ভারী বর্ষণে জলমগ্ন কেরানীগঞ্জের জনি টাওয়ার-কদমতলী সড়ক: চরম দুর্ভোগে জনজীবন

এছাড়াও বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক গোলাম মোস্তফা বিএসসি। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসাইনসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা জুলাইয়ের ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ৭১ মঞ্চে এসে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ পুড়িয়ে ধ্বংস