Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

নবম দিনেও চুয়েটে শাটডাউন, চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের ‘অন্ধ’ মিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচিও চলছে। আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন। টানা নয় দিন আন্দোলনের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না আসায় প্রতীকী প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয় বলে আন্দোলনকারীরা জানান। এদিকে নবম দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “এতদিন ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে, প্রশাসন থেকে তেমন কোনো সাড়া আমরা পাচ্ছি না।

আরও পড়ুনঃ  বগুড়ায় বিপদ বাড়াচ্ছে পুরোনো ব্যাটারি বাজার

এখনো তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এর প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে আমাদের এই কর্মসূচি। আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, “এতদিন পার হয়ে যাওয়ার পরেও প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা একাডেমিক লাইফে ফিরতে পারছি না। আশা করি দেশনেতা তারেক রহমান অতি দ্রুত উদ্যোগ নিয়ে আমাদের জটিলতা নিরসন করে একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে নেবেন। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের প্রাণের দাবি যেন তিনি মেনে নেন। আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, “আমরা নয়দিন ধরে আন্দোলন করার পরেও প্রশাসন নীরব ও অন্ধ হয়ে থাকায় সেটার প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ এই কর্মসূচি পালন করলাম। আমাদের সবার দাবি সায়েম স্যারকে পুনরায় ভিসি পদে বহাল করা হোক।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, নৈরাজ্যের প্রতিবাদে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

নবম দিনেও চুয়েটে শাটডাউন, চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের ‘অন্ধ’ মিছিল

আপডেটের সময়: ০৬:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচিও চলছে। আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেন। টানা নয় দিন আন্দোলনের পরও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না আসায় প্রতীকী প্রতিবাদ হিসেবে এই কর্মসূচি পালন করা হয় বলে আন্দোলনকারীরা জানান। এদিকে নবম দিনের মতো ক্লাস ও পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “এতদিন ধরে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে, প্রশাসন থেকে তেমন কোনো সাড়া আমরা পাচ্ছি না।

আরও পড়ুনঃ  বগুড়ায় বিপদ বাড়াচ্ছে পুরোনো ব্যাটারি বাজার

এখনো তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এর প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে আমাদের এই কর্মসূচি। আন্দোলনকারী আরেক শিক্ষার্থী বলেন, “এতদিন পার হয়ে যাওয়ার পরেও প্রশাসন কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা একাডেমিক লাইফে ফিরতে পারছি না। আশা করি দেশনেতা তারেক রহমান অতি দ্রুত উদ্যোগ নিয়ে আমাদের জটিলতা নিরসন করে একাডেমিক কার্যক্রমে ফিরিয়ে নেবেন। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের প্রাণের দাবি যেন তিনি মেনে নেন। আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এক ছাত্রী বলেন, “আমরা নয়দিন ধরে আন্দোলন করার পরেও প্রশাসন নীরব ও অন্ধ হয়ে থাকায় সেটার প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ এই কর্মসূচি পালন করলাম। আমাদের সবার দাবি সায়েম স্যারকে পুনরায় ভিসি পদে বহাল করা হোক।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ডাক বাংলোর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন