Dhaka ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে, বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ লাইসেন্সবিহীন ৫ ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ইউএনও-র কঠোর হুঁশিয়ারি ঈদগাঁও বাস স্টেশন ও বাজারে সড়ক দখল: চরম ভোগান্তিতে পথচারী-রোগীরা নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ মানবাধিকার সংগঠক ও অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুর কবল থেকে বাঁচাতে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল অ্যালামনাই এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা কমিটি গঠিত ১৩২ মিলিয়ন ঘনফুট সরবরাহ বাড়লেও চট্টগ্রামে গ্যাস সংকট প্রকট

ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১০ নং ধোপাছড়ি ইউনিয়নের রাজনীতিতে এখন বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় জনমত ও চায়ের আড্ডার তুমুল আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠে আসছে তরুণ প্রজন্মের প্রিয় মুখ ও ছাত্রনেতা আবদুল মান্নান রানার নাম। দীর্ঘদিন ধরে ধোপাছড়ির সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও নানা মানবিক কর্মকান্ডে নিরলস ভূমিকা পালন করে আসছেন তিনি। এলাকা সূত্রে জানা যায়, যেকোনো বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারগুলোর সহযোগিতায় সাধ্যমতো এগিয়ে আসার কারণে ইউনিয়নজুড়ে তাঁর প্রতি স্থানীয়দের এক গভীর আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভার গাড়িচালক সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

স্থানীয় সচেতন মহলের মতে, ধোপাছড়ির সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করার জন্য একজন সৎ, তরুণ মেধাবী ও কর্মঠ প্রতিনিধির প্রয়োজন। সেই হিসেবে আবদুল মান্নান রানাকে তারা একজন যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক মনে করছেন। ধোপাছড়ি ইউনিয়নের একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিক ও তরুণদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ শিক্ষা ও স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে স্থানীয় তরুণ সমাজ আবদুল মান্নান রানাকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করছে। জনকল্যাণমুখী রাজনীতির ধারা অব্যাহত রেখে একটি আধুনিক ও স্বাবলম্বী ইউনিয়ন হিসেবে এগিয়ে যাক ধোপাছড়ি এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের দলীয় কর্মীদের।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলা খালেদা জিয়ার ৮২ তম জন্ম দিবস উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা

আপডেটের সময়: ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১০ নং ধোপাছড়ি ইউনিয়নের রাজনীতিতে এখন বইছে নির্বাচনী হাওয়া। স্থানীয় জনমত ও চায়ের আড্ডার তুমুল আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উঠে আসছে তরুণ প্রজন্মের প্রিয় মুখ ও ছাত্রনেতা আবদুল মান্নান রানার নাম। দীর্ঘদিন ধরে ধোপাছড়ির সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ও নানা মানবিক কর্মকান্ডে নিরলস ভূমিকা পালন করে আসছেন তিনি। এলাকা সূত্রে জানা যায়, যেকোনো বিপদ-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারগুলোর সহযোগিতায় সাধ্যমতো এগিয়ে আসার কারণে ইউনিয়নজুড়ে তাঁর প্রতি স্থানীয়দের এক গভীর আস্থা ও ভালোবাসা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর পৌরসভার গাড়িচালক সবুজ প্রামানিক সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

স্থানীয় সচেতন মহলের মতে, ধোপাছড়ির সার্বিক উন্নয়ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনকল্যাণে কাজ করার জন্য একজন সৎ, তরুণ মেধাবী ও কর্মঠ প্রতিনিধির প্রয়োজন। সেই হিসেবে আবদুল মান্নান রানাকে তারা একজন যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক মনে করছেন। ধোপাছড়ি ইউনিয়নের একাধিক বয়োজ্যেষ্ঠ নাগরিক ও তরুণদের সাথে কথা বলে জানা গেছে, এলাকার অবহেলিত অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ শিক্ষা ও স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে স্থানীয় তরুণ সমাজ আবদুল মান্নান রানাকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করছে। জনকল্যাণমুখী রাজনীতির ধারা অব্যাহত রেখে একটি আধুনিক ও স্বাবলম্বী ইউনিয়ন হিসেবে এগিয়ে যাক ধোপাছড়ি এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষ ও তৃণমূলের দলীয় কর্মীদের।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী