
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সুত্রে জানাযায়, মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি বাস ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে, বিপরীত দিক থেকে ওভারটেক করে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
সরজমিনে আমরা গিয়ে দেখতে পাই 19/11/2026সংঘর্ষে বাসের সামনের গ্লাস ভেঙে এক নারী সড়কে ছিটকে পড়েন এবং অন্তত ১৯ যাত্রী আহত হন। এ সময় মহাসড়কের উভয় পাশে ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে পাঠায়। উদ্ধারকাজ শেষে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবেদকের নাম 
























