Dhaka ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক নবাবগঞ্জ-ঘোড়াঘাটবাসীর উদ্দেশ্যে আবেগঘন বিদায়ী বার্তা স্বাস্থ্য কর্মকর্তার জয়পুরহাটের ক্ষেতলালে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কাউনিয়ায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ বামেরছড়া-ডানেরছড়ায় নতুন নেতৃত্ব বাছাই কাল, ভোটযুদ্ধে ১৪ প্রার্থী জাতীয় পর্যায়ে সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী ‘জেলা প্রশাসক’ ফরিদা খানম ভোলায় ২ লাখ ৯৩ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২৪ সময় দেখুন

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’–এই স্লোগানকে সামনে রেখে
(২৫ জুন) বৃহস্পতিবার  দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) ধামইরহাট উপজেলার সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এর যৌথ আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। যুক্তি ও পাল্টা যুক্তির টানটান লড়াই শেষে প্রতিযোগিতায় সমান নম্বর নিয়ে ট্রাই হয়।পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের লটারির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় স্হান নির্ধারন করে। পরে লটারিতে চ্যাম্পিয়ন হয় উপজেলার আড়ানগর উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়। ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো, হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী ।

আরও পড়ুনঃ  ভোলায় ১২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩টি দোকান সিলগালা

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো, তাইমুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো,আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা বিমল চন্দ্র দাস ,ধামইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো,ফরিদুজ্জামান ও এম,এ হোসাইন, সদস্য মো,লুৎফর রহমান, মো,আব্দুর রহমান,নাদিরা পারভীন এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। মেধা ও নৈতিকতার চর্চার মাধ্যমে ছাত্রসমাজকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এটা শুরু করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই।কেননা আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।  পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় আসছেন নাসিরউদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম।
Tag :
জনপ্রিয় পোস্ট

অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ ‘বালুখেকো’ আটক

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় আড়ানগর উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

আপডেটের সময়: ০৮:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’–এই স্লোগানকে সামনে রেখে
(২৫ জুন) বৃহস্পতিবার  দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) ধামইরহাট উপজেলার সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এর যৌথ আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। যুক্তি ও পাল্টা যুক্তির টানটান লড়াই শেষে প্রতিযোগিতায় সমান নম্বর নিয়ে ট্রাই হয়।পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের লটারির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় স্হান নির্ধারন করে। পরে লটারিতে চ্যাম্পিয়ন হয় উপজেলার আড়ানগর উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়। ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো, হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী ।

আরও পড়ুনঃ  পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো, তাইমুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো,আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা বিমল চন্দ্র দাস ,ধামইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো,ফরিদুজ্জামান ও এম,এ হোসাইন, সদস্য মো,লুৎফর রহমান, মো,আব্দুর রহমান,নাদিরা পারভীন এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। মেধা ও নৈতিকতার চর্চার মাধ্যমে ছাত্রসমাজকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এটা শুরু করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই।কেননা আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।  পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে মাদকসহ আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু