গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’–এই স্লোগানকে সামনে রেখে
(২৫ জুন) বৃহস্পতিবার দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপক) ধামইরহাট উপজেলার সহযোগিতায় এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ এর যৌথ আয়োজনে প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। যুক্তি ও পাল্টা যুক্তির টানটান লড়াই শেষে প্রতিযোগিতায় সমান নম্বর নিয়ে ট্রাই হয়।পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের লটারির মাধ্যমে প্রথম ও দ্বিতীয় স্হান নির্ধারন করে। পরে লটারিতে চ্যাম্পিয়ন হয় উপজেলার আড়ানগর উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয় আগ্রাদ্বিগুন বালিকা উচ্চ বিদ্যালয়। ধামইরহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো, হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো, তাইমুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মো,আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস সম্প্রসারন কর্মকর্তা বিমল চন্দ্র দাস ,ধামইরহাট দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো,ফরিদুজ্জামান ও এম,এ হোসাইন, সদস্য মো,লুৎফর রহমান, মো,আব্দুর রহমান,নাদিরা পারভীন এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের মূল চালিকাশক্তি। মেধা ও নৈতিকতার চর্চার মাধ্যমে ছাত্রসমাজকে এখন থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এটা শুরু করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই।কেননা আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেষ্ট তুলে দেন এবং সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।