Dhaka ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ধামইরহাটে আন্তর্জাতিক মে দিবস পালিত

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল থেকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নানান স্লোগানে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ভিড় জমাতে থাকে হাজারো শ্রমিকেরা। আজ সকাল দশটার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ধামইরহাট এবং পত্নীতলা উপজেলায় শ্রমিক ভাইদের অনেক সমস্যা রয়েছে যা আমি অবগত আছি। বিশেষ করে পুলিশের কোন গাড়ি না থাকায় এবং সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে তাঁদেরকে আপনাদের গাড়ি ব্যবহার করতে হয়।

আরও পড়ুনঃ  নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

একারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছি। যাতে করে দুইটি থানায় দুইটি দুইটি করে চারটি গাড়ি দেওয়া হয়। গাড়িগুলো পেলে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে শ্রমিক বিভাগের ইজি পাওয়ার ভাইদের সমস্যা অনেকটা লাঘব হবে। আলোচনা সভার এক পর্যায়ে ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর নিমতলী মোড় হয়ে আমায়তাড়া বাজার থেকে পুনরায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় শ্রমিকেরা গলায় গামছা বেঁধে তাঁদের অধিকার আদায়সহ নানান স্লোগান লিখে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের নেতৃত্বে উপজেলা প্রশাসনের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। এছাড়াও পৃথকভাবে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, মৎস্যজীবী, ফার্নিচার ও উপজেলা শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে দিবসটি উদযাপন করতে দেখা যায়। এসময় জেলা শাখা জামায়াতে ইসলামীর সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, মারুফ আহম্মেদ, জেলা শাখা ওলামা বিভাগের সভাপতি একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা শাখার আমির কামরুজ্জামান জুয়েল, ধামইরহাট শাখা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ​নাগেশ্বরীতে নতুন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে গোলাম মোর্শেদের যোগদান
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২

ধামইরহাটে আন্তর্জাতিক মে দিবস পালিত

আপডেটের সময়: ০৮:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল থেকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নানান স্লোগানে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ভিড় জমাতে থাকে হাজারো শ্রমিকেরা। আজ সকাল দশটার দিকে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করেন নওগাঁ-২ ধামইরহাট-পত্নীতলা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এতে সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. হাফিজুর রহমান। সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ধামইরহাট এবং পত্নীতলা উপজেলায় শ্রমিক ভাইদের অনেক সমস্যা রয়েছে যা আমি অবগত আছি। বিশেষ করে পুলিশের কোন গাড়ি না থাকায় এবং সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে তাঁদেরকে আপনাদের গাড়ি ব্যবহার করতে হয়।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার

একারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডিও লেটার দিয়েছি। যাতে করে দুইটি থানায় দুইটি দুইটি করে চারটি গাড়ি দেওয়া হয়। গাড়িগুলো পেলে, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিশেষ করে শ্রমিক বিভাগের ইজি পাওয়ার ভাইদের সমস্যা অনেকটা লাঘব হবে। আলোচনা সভার এক পর্যায়ে ধামইরহাট উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর নিমতলী মোড় হয়ে আমায়তাড়া বাজার থেকে পুনরায় বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় শ্রমিকেরা গলায় গামছা বেঁধে তাঁদের অধিকার আদায়সহ নানান স্লোগান লিখে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়নে অবহিতকরণ সভা