
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার, সদস্য সচিব ও প্রধান বাস্তবায়কারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ এনামুল হক এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক এবং ইউনিয়ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারকে সঠিকভাবে চিহ্নিত করে সরকারি সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। এ লক্ষ্যে মাঠপর্যায়ে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং শতভাগ নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিবেদকের নাম 



















