Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন। মাদারগঞ্জ ইউএনও এর সাথে “দৈনিক আজকের জনবাণী”র সৌজন্য সাক্ষাৎ বান্দরবানের লামায় বন্যা দুর্গতদের পাশে ‘গ্রীন হিল’ ও ইউএনএফপিএবিশেষ মেডিকেল ক্যাম্প ও ডিগনিটি কিট বিতরণ পত্নীতলায় হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার মাদারগঞ্জে জব্দকৃত টিসিবির চাল ও ডাল নিলামে বিক্রি “সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার” বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে

দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি মো:আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক দপ্তরের কর্মকর্তা জানান, গত ১৪ জুলাই ইউএনও মো. আরিফুজ্জামান সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যান। তবে এ সফরের জন্য তিনি যথাযথভাবে ছুটি গ্রহণ করেছিলেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে স্পষ্ট কোনো তথ্য নেই।

আরও পড়ুনঃ  বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের

সরেজমিনে বুধবার দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বন্ধ পাওয়া যায়। এ সময় সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসে তারা ইউএনওকে অফিসে পাননি।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউএনও মো. আরিফুজ্জামান প্রথমে প্রতিবেদকের কাছে তথ্যের উৎস জানতে চান। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী সূত্র প্রকাশে অপারগতা জানানো হলে তিনি বলেন, “আমি ভাঙ্গুড়ার মধ্যেই আছি।” তবে ভাঙ্গুড়ার কোথায় অবস্থান করছেন এমন প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ না করে বলেন, “আমি অফিসে দুপুরের পর আসব।”
পরবর্তীতে সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে তিন মাসে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, মিলল রহস্যময় সোনার চামচ

এদিকে, বিষয়টি নিয়ে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বন্যায় চট্টগ্রামে মৎস্যে ক্ষতি শতকোটি, ভুক্তভোগী ১০ হাজার চাষি

তবে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান বলেন, ইউএনও মৌখিক ছুটি নিয়ে গিয়েছিলেন বলে জেনেছি। আর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে কি না, বিষয়টি আমরা খতিয়ে দেখব।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পাবনা জেলা কমিটি যুগ্ম সম্পাদক সৈকত আফরোজ আসাদ বলেন, সরকারি কর্মচারীদের ব্যক্তিগত কাজে সরকারি যানবাহন ব্যবহার এবং অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি সরকারি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এর সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান

দুপুর পর্যন্ত বন্ধ ইউএনও কার্যালয়, সরকারি গাড়িতে ঢাকা সফরের অভিযোগ

আপডেটের সময়: ০৫:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

উপজেলা প্রতিনিধি মো:আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অফিস সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকায় যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক দপ্তরের কর্মকর্তা জানান, গত ১৪ জুলাই ইউএনও মো. আরিফুজ্জামান সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যান। তবে এ সফরের জন্য তিনি যথাযথভাবে ছুটি গ্রহণ করেছিলেন কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে স্পষ্ট কোনো তথ্য নেই।

আরও পড়ুনঃ  বান্দরবানে বন্যা ও পাহাড়ধসে বিপর্যস্ত জনজীবন

সরেজমিনে বুধবার দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বন্ধ পাওয়া যায়। এ সময় সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী জানান, বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসে তারা ইউএনওকে অফিসে পাননি।
এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউএনও মো. আরিফুজ্জামান প্রথমে প্রতিবেদকের কাছে তথ্যের উৎস জানতে চান। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী সূত্র প্রকাশে অপারগতা জানানো হলে তিনি বলেন, “আমি ভাঙ্গুড়ার মধ্যেই আছি।” তবে ভাঙ্গুড়ার কোথায় অবস্থান করছেন এমন প্রশ্নের জবাবে তিনি নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ না করে বলেন, “আমি অফিসে দুপুরের পর আসব।”
পরবর্তীতে সরকারি গাড়ি ব্যবহার করে ব্যক্তিগত কাজে ঢাকায় যাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ডিমলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ডিমলা’ কার্যক্রমের শুভ উদ্বোধন; বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

এদিকে, বিষয়টি নিয়ে পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ১০৪ তম আন্তর্জাতিক সমবায় দিবস পালিত, সম্মাননা ও গাছের চারা বিতরণ