Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান কাউনিয়ায় তিস্তার ভাঙন এলাকা পরিদর্শনে ইউএনও, শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনা খাবার ডিমলায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ তারেক রহমানের পক্ষে আলীকদমে বন্যাদুর্গতদের মাঝে জাবেদ রেজার ত্রাণ বিতরণ কক্সবাজারে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে তিন মাসে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, মিলল রহস্যময় সোনার চামচ

খন্দকার আব্দুর রহিম, মান্দা(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় স্থানীয় প্রশাসন, মসজিদ কমিটি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে থাকা অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, এবার দানবাক্স থেকে মোট ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া গেছে। এছাড়া ভক্তদের মানত হিসেবে দান করা একটি ১৮ ক্যারেটের (ওজন ১.৭৫৭ গ্রাম)একটি সোনার চামুচ, ৬টি নাকফুল, ১টি নোলক, ২টি কানের অলঙ্কার এবং মালয়েশিয়ার ২৫ রিঙ্গিত, ভারতের ৩০ রুপি ও ওমানের ২০০ বাইসা সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
দেশের অন্যতম ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। বাংলাদেশের ৫ টাকার নোটে স্থান পাওয়া এই ঐতিহ্যবাহী মসজিদে অনেকেই মানত পূরণের উদ্দেশ্যে দান-সদকা করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস অন্তর দানবাক্স খোলা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলের শুকনো খাবার বিতরণ

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মানত, দান ও সদকা করে থাকেন। দানবাক্সে জমা হওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সেই অর্থ মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।
মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে মসজিদের নামে ব্যাংক হিসাবে জমা করা হবে। সেখান থেকে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনার ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে।
মসজিদ কমিটির সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম বলেন, দানবাক্সের অর্থ স্বচ্ছতার সঙ্গে হিসাব করে ব্যাংকে জমা দেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজেও এই অর্থ ব্যয় করা হয়ে থাকে।
উল্লেখ্য, ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স প্রতি তিন মাস অন্তর খোলা হয়।

আরও পড়ুনঃ  শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি সাফল্য
Tag :
জনপ্রিয় পোস্ট

ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে তিন মাসে ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, মিলল রহস্যময় সোনার চামচ

আপডেটের সময়: ০৬:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

খন্দকার আব্দুর রহিম, মান্দা(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে এবার নগদ ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় স্থানীয় প্রশাসন, মসজিদ কমিটি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সে থাকা অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, এবার দানবাক্স থেকে মোট ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া গেছে। এছাড়া ভক্তদের মানত হিসেবে দান করা একটি ১৮ ক্যারেটের (ওজন ১.৭৫৭ গ্রাম)একটি সোনার চামুচ, ৬টি নাকফুল, ১টি নোলক, ২টি কানের অলঙ্কার এবং মালয়েশিয়ার ২৫ রিঙ্গিত, ভারতের ৩০ রুপি ও ওমানের ২০০ বাইসা সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
দেশের অন্যতম ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। বাংলাদেশের ৫ টাকার নোটে স্থান পাওয়া এই ঐতিহ্যবাহী মসজিদে অনেকেই মানত পূরণের উদ্দেশ্যে দান-সদকা করে থাকেন। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস অন্তর দানবাক্স খোলা হয়।

আরও পড়ুনঃ  শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি সাফল্য

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের খতিব মাওলানা মোস্তফা আল আমিন বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মানত, দান ও সদকা করে থাকেন। দানবাক্সে জমা হওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সেই অর্থ মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালনায় ব্যয় করা হয়।
মসজিদ কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, দানবাক্স থেকে প্রাপ্ত অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করে মসজিদের নামে ব্যাংক হিসাবে জমা করা হবে। সেখান থেকে মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কাজ এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনার ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে।
মসজিদ কমিটির সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম বলেন, দানবাক্সের অর্থ স্বচ্ছতার সঙ্গে হিসাব করে ব্যাংকে জমা দেওয়া হয়। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কাজেও এই অর্থ ব্যয় করা হয়ে থাকে।
উল্লেখ্য, ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স প্রতি তিন মাস অন্তর খোলা হয়।

আরও পড়ুনঃ  ভোলায় সমাজসেবার প্রশিক্ষণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুস-বাণিজ্যের অভিযোগ