Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

​জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঢাকা

​‘সবুজ ও নির্মল পরিবেশে শিক্ষালাভ শিশুদের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ​এর আগে সকালে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শিশুদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের সৃজনশীলতা ও প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি স্কুল ক্যাম্পাস যেন সবুজে ঘেরা থাকে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  পরমাণু যুদ্ধের পথেই কি বিশ্ব

​মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ২১টি ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজধানী ঢাকা ঘিরে অবৈধ ৭৫০ ইটভাটা
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ০৭:১৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

​জিহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ঢাকা

​‘সবুজ ও নির্মল পরিবেশে শিক্ষালাভ শিশুদের অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ​এর আগে সকালে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শিশুদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের সৃজনশীলতা ও প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি স্কুল ক্যাম্পাস যেন সবুজে ঘেরা থাকে, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আরও পড়ুনঃ  দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে

​মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ২১টি ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন। এছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের আওতায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি