Dhaka ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা

হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি: দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে বিজিবির বাধায় শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিজিবি জানায়, আজ শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেন। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।বর্তমানে চারজনকে দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। পুরুষদের একজন প্রতিবন্ধী বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  পানি, হাহাকার আর দীর্ঘশ্বাস: ছয় দিনের টানা বর্ষণে বিপর্যস্ত বাঁশখালী

বিজিবির তথ্য মতে, আটক চারজনই বাংলাদেশি নাগরিক। তারা হলেন খুলনা সদর উপজেলার দৌলতপুর কারিকরপাড়া এলাকার মাসুদ মোল্লার ছেলে বাবুল মোল্লা (৫০), তার স্ত্রী মোছা. সুখী মোল্লা (৩৫), তাদের ছেলে মোহাম্মদ জিহাদ মোল্লা (১৫) এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচকামনে গ্রামের মৃত তোরাব মোল্লার ছেলে গণি মোল্লা (৩৫)।বিজিবির একটি সূত্র জানায়, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে এই চারজন ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অন্য পরিবারের একজন ছিলেন। পরে দেশে ফেরার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হন এবং সেখানে প্রায় দুই মাস কারাভোগ করেন।ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনকে ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠানো হয়েছে। বিএসএফের সাড়া পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী প্লটের উপকরণ ও পোনা মাছ বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা

আপডেটের সময়: ০৭:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

হিলি, হাকিমপুর, উপজেলা প্রতিনিধি: দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক নারীসহ চার বাংলাদেশি নাগরিককে বিজিবির বাধায় শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। বিজিবি জানায়, আজ শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কমলপুর ইউনিয়নের আকিরাপুর দাইনুর সীমান্তের ৩১৫ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে এক নারীসহ চারজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাদের বাধা দেন। পরে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি।বর্তমানে চারজনকে দাইনুর বিওপির শূন্যরেখায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। পুরুষদের একজন প্রতিবন্ধী বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার