Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হারানো বিজ্ঞপ্তিঃ- সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার পারিবারিক বিরোধের জের চকরিয়ায় ভাতিজাদের ছুরিকাঘাতে আহত চাচার মৃত্যু পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামী নিশ্বাস: কদমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৩৩ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম (৬৪) এই মামলার বাদী। রাশেদা বেগমের অভিযোগ- একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে চলছিলেন। উল্টো মায়ের নামে থাকা জমি জোর করে নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরের কাশিমপুর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে

এতে রাজি না হওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে এবং পুত্র বধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির (৩৫) বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’ এর ৫(১) ও ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান- মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই ৮/৭/২৬ বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে
Tag :
জনপ্রিয় পোস্ট

হারানো বিজ্ঞপ্তিঃ-

সরিষাবাড়িতে মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মামলায়, প্রকৌশলী ছেলে গ্রেফতার

আপডেটের সময়: ০৬:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর: বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়া এবং জমি নিজের নামে লিখে নিতে ব্যর্থ হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম (৬৪) এই মামলার বাদী। রাশেদা বেগমের অভিযোগ- একমাত্র ছেলে রাশেদুল ইসলাম জাকির দীর্ঘদিন ধরে তার ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে চলছিলেন। উল্টো মায়ের নামে থাকা জমি জোর করে নিজের নামে লিখে নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

এতে রাজি না হওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনায় বুধবার রাশেদা বেগম সরিষাবাড়ী থানায় ছেলে এবং পুত্র বধূ ফাতেমাতুজ্জোহুরা স্মৃতির (৩৫) বিরুদ্ধে ‘পিতামাতার ভরণপোষণ আইন, ২০১৩’ এর ৫(১) ও ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর রাশেদা বেগমকে গেন্দারপাড়া গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেন তার ভাই আহাম্মদ আল ফরিদ। পরে তাকে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিয়োগী গ্রামে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান- মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই ৮/৭/২৬ বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে রাশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে। অতঃপর আজ বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের তথ্য পাচারে সচল ৬ অবৈধ ড্রেজার, হুমকির মুখে ফসলি জমি