Dhaka ০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মানিকগঞ্জে দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার

এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. মোতাহার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা-পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কুর্শা জদ্দি পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোতাহার হোসেন কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমানের ইন্তেকাল

 

​গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি বিশেষ দল কুর্শা জদ্দি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বেলা ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মোতাহার হোসেন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে থাকা পূর্বের মামলার ভিত্তিতেই এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পদ্মায় মা ইলিশ শিকারের দায়ে ৩ জেলের কারাদণ্ড, এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
Tag :
জনপ্রিয় পোস্ট

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

তারাগঞ্জে পরোয়ানাভুক্ত মাদক কারবারি মোতাহার গ্রেফতার

আপডেটের সময়: ০৯:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

এন এস ফারুক,(স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি ও চিহ্নিত মাদক কারবারি মো. মোতাহার হোসেনকে (৪১) গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা-পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার কুর্শা জদ্দি পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ​পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মোতাহার হোসেন কুর্শা ইউনিয়নের জদ্দি পাড়া গ্রামের আবুল সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবরদান সমাপ্তি

 

​গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশের একটি বিশেষ দল কুর্শা জদ্দি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। বেলা ১১টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পরবর্তীতে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মোতাহার হোসেন এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে থাকা পূর্বের মামলার ভিত্তিতেই এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ‎ ‎