Dhaka ০৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিয়ে আইনি লড়াই ঝিরি থেকে অবৈধ বালু উত্তোলন: ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি, ঝুঁকিতে জনপদ স্বস্তির বৃষ্টিতে ভিজল কেরানীগঞ্জ: জনজীবনে প্রশান্তি, জনপদে স্বস্তি পতেঙ্গায় এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী কূপতলা ইউনিয়নে বন্যা ঝুঁকি ও মোকাবেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎ জৈন্তাপুরে বিজিবির উদ্যোগ: সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা আয়োজন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন এসএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে: শিক্ষামন্ত্রী ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্বের স্মরণে ‘সড়ক’-এর শুভ উদ্বোধন করলেন ডিএসসিসি প্রশাসক

জৈন্তাপুরে বিজিবির উদ্যোগ: সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা আয়োজন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সীমান্ত সুরক্ষায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।

শনিবার (২৬ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ‘আলোর পথে’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক হুমায়ন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন পিএসসি।

এ সময় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ ভৌগোলিক প্রতিবন্ধকতা ও শিক্ষার অভাবে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন। এই সুযোগে কিছু অসাধু চক্র সহজ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে মাদক পাচার, পণ্য চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে।

আরও পড়ুনঃ  জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বিশ্বকে অস্থিতিশীল করে তুলছে

বিজিবি কর্মকর্তারা জানান, এসব অবৈধ কর্মকাণ্ড ব্যক্তি, সমাজ ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। তাই আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করাও জরুরি।

সভায় স্থানীয়দের কৃষিকাজ, বাগান ও অন্যান্য উৎপাদনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ‘আলোর পথে’ প্রকল্পের মাধ্যমে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম জব্বারের বলি খেলায় আবারো চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা বলি 

বক্তারা আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় বিজিবি সদস্যদের প্রতিকূল আবহাওয়া, দুর্গম এলাকা ও সশস্ত্র চোরাকারবারীদের ঝুঁকির মুখে কাজ করতে হয়। তবুও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা সর্বদা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

একই সঙ্গে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানানো হয়। কারণ এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি সীমান্ত পিলারও ঝুঁকির মুখে পড়ে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে কয়েকশ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। স্থানীয়দের মতে, এই উদ্যোগ সীমান্তবাসীর প্রতি বিজিবির মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, সীমান্ত ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক তারেক মাহমুদ, জৈন্তাপুর উপজেলার কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নওগাঁ নিয়ামতপুর সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা

পরে অতিথিগণ ১৯ বিজিবির উদ্যোগে আলো (এলইডি বাল্ব) তৈরির প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে মেডিক্যাল সেবাকেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিয়ে আইনি লড়াই

জৈন্তাপুরে বিজিবির উদ্যোগ: সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা আয়োজন

আপডেটের সময়: ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও সীমান্ত সুরক্ষায় জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি।

শনিবার (২৬ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় জৈন্তাপুর উপজেলা অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ‘আলোর পথে’ শীর্ষক কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক হুমায়ন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন পিএসসি।

এ সময় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ ভৌগোলিক প্রতিবন্ধকতা ও শিক্ষার অভাবে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হন। এই সুযোগে কিছু অসাধু চক্র সহজ আয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে মাদক পাচার, পণ্য চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে।

আরও পড়ুনঃ  চিলমারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন 