Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে বিপ্লব: ২০০টি কলার চারা দিয়ে তরুণ উদ্যোক্তা শাহিন সাগরের নতুন স্বপ্নযাত্রা বিরোধী দলের শুধু কর্মসূচির কথা শুনছি: রিজভী বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি করে ২২৫০০ পিস ইয়াবা উদ্ধার টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম ‎নারীকে বাঁচাতে গিয়ে খাদে প্রতিমন্ত্রীর গাড়ি, পরে হাসপাতালে নারীর মৃত্যু ধুনটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সেলিমাবাদ উপজেলা চাই সংসদে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪৭০ সময় দেখুন

মাহাদী হাসান অন্তর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেলিমাবাদ উপজেলা বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ প্রস্তাব উত্থাপন করে বলেন, সরকারি উন্নয়ন বরাদ্দ অধিকাংশ ক্ষেত্রে উপজেলাভিত্তিক হওয়ায় ছোট উপজেলাগুলো তুলনামূলক বেশি সুবিধা পায়, আর বড় উপজেলার জনগণ অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকে। তিনি আরও বলেন, মোড়েলগঞ্জ উপজেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এখানে ১৬টি ইউনিয়ন থাকায় প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন সেবা সবার কাছে সমানভাবে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে এই উপজেলার অনেক মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

এমপি আব্দুল আলিম জানান, মোড়েলগঞ্জের পূর্বাঞ্চলের ৮টি ইউনিয়ন নিয়ে পৃথক সেলিমাবাদ উপজেলা গঠন করা হলে সেখানকার অবহেলিত জনগোষ্ঠী সহজে সরকারি সেবা পাবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সেলিমাবাদ উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ প্রশাসনিক সেবার গতি আরও বাড়বে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে এই লং মার্চ সফল করতে প্রস্তুত ১১ দলীয় ঐক্য জোট
Tag :
জনপ্রিয় পোস্ট

গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেলিমাবাদ উপজেলা চাই সংসদে এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

আপডেটের সময়: ০৮:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মাহাদী হাসান অন্তর মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি: জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সেলিমাবাদ উপজেলা বাস্তবায়নের প্রস্তাব উত্থাপন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ প্রস্তাব উত্থাপন করে বলেন, সরকারি উন্নয়ন বরাদ্দ অধিকাংশ ক্ষেত্রে উপজেলাভিত্তিক হওয়ায় ছোট উপজেলাগুলো তুলনামূলক বেশি সুবিধা পায়, আর বড় উপজেলার জনগণ অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকে। তিনি আরও বলেন, মোড়েলগঞ্জ উপজেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা। এখানে ১৬টি ইউনিয়ন থাকায় প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন সেবা সবার কাছে সমানভাবে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ফলে এই উপজেলার অনেক মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এমপি আব্দুল আলিম জানান, মোড়েলগঞ্জের পূর্বাঞ্চলের ৮টি ইউনিয়ন নিয়ে পৃথক সেলিমাবাদ উপজেলা গঠন করা হলে সেখানকার অবহেলিত জনগোষ্ঠী সহজে সরকারি সেবা পাবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি আশা প্রকাশ করেন, সেলিমাবাদ উপজেলা বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নসহ প্রশাসনিক সেবার গতি আরও বাড়বে।

আরও পড়ুনঃ  টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি